সাম্প্রতিককালে সরকারি ব্যয় বৃদ্ধির কারণ বিশ্লেষণ কর।
উত্তর: সাম্প্রতিককালে দেশে সরকারি ব্যয় ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে দেশের বাজেটের আকৃতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যাতে জনজীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে। তবে সাম্প্রতিককালে সরকারি ব্যয় বৃদ্ধির বিশেষ কারণ আছে। বর্ধিত জনসংখ্যার জন্য বাড়তি খাদ্যের প্রয়োজন হয়, যা দেশের উৎপাদিত খাদ্য দিয়ে সম্পূর্ণরূপে পূরণ সম্ভব হয়ে ওঠে না। যাতে করে সরকারকে বাধ্য হয়ে অন্যদেশ হতে খাদ্য আমদানি করতে হয়। এতে সরকারি ব্যয় বৃদ্ধি পায়৷ এছাড়া দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার বর্ধিত চাহিদা পূরণ করার জন্য সরকার নানামূখী কর্মসূচি গ্রহণ করেছে। যেমন- স্কুল, কলেজ, হাসপাতাল নির্মাণ, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তথ্য ও প্রযুক্তির সম্প্রসারণ, আইন-শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে সরকারি ব্যয় অনেক বেড়ে যায়। এছাড়া বৈশ্বিক পরিবর্তনের ফলে নানা ধরনের দুর্যোগ দেশে সংঘটিত হয়। ওই দুর্যোগ মোকাবিলায় সরকার নানা কর্মসূচি গ্রহণ করে। দুর্যোগ-পরবর্তীতে সরকার অবকাঠামো, রোগ ও দুর্যোগ প্রশমনের জন্য ব্যয় করে। যা দেশের জন্য কাঙ্ক্ষিত একটি ব্যয়। বৈশ্বিক চ্যালেঞ্জের সাথে তাল মিলিয়ে দেশকে অনেক অতিরিক্ত ব্যয় সরকারের ব্যয় সরবরাহ করে। আর এসব কারণে বাজেটের আকার বড় হয়ে যায়। যার কারণে সরকারি ব্যয় বেড়ে যায়। যার জন্য দায়ী মূলত সরকারি ব্যয় বৃদ্ধি। তাই কোনো দেশের পরিচালনার ক্ষেত্রে সরকারকে সরকারি ব্যয় সাম্য পর্যায়ে রাখা উচিত, যাতে তা বৃদ্ধি পেয়ে বাজেট দীর্ঘায়িত না হয়। উপরিউক্ত বিষয়গুলোর কারণে সরকারি ব্যয় বৃদ্ধি পায়।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
সাম্প্রতিককালে সরকারি ব্যয় বৃদ্ধির কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর