উদ্দীপক হতে সরকারের কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকে সরকারের আয়ের উৎসসমূহের মধ্যে মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক হলো সরকারের কর রাজস্ব এবং ভূমি রাজস্ব, টোল ও লেভি এবং যানবাহন কর হলো কর বহির্ভূত রাজস্ব। সরকারের আয়ের এই উৎসসমূহ নির্ণয়ে নিম্নে উল্লেখ করা হলো - কর রাজস্ব - ১.মূল্য সংযোজন কর :- মূল্য সংযোজন কর VAT নামেও পরিচিত। আমাদের দেশে আমদানিকৃত দ্রব্য ও স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত বিভিন্ন সেবাখাতের উপর এই কর আরোপ করা হয়েছে। ২.সম্পূরক শুল্ক :- অনেক দ্রব্যসামগ্রীর উপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরেও অতিরিক্ত যে কর আরোপ করা হয়, তাকে সম্পূরক শুল্ক বলে। এটি সরকারের আয়ের অন্যতম একটি উৎস। কর ববহির্ভূত রাজস্ব - ১.ভুমি রাজস্ব :- ভুমি ভোগ দখলের জন্য সরকারকে যে খাজনা প্রদান করতে হয় তাই ভূমি রাজস্ব। অর্থাৎ ভূমির উপর আরোপিত কর। ২.টোল ও লেভি :- টোল ও লেভি থেকেও সরকার কর সংগ্রহ করে বছরে কিছু অর্থ আয় করে। ৩.যানবাহন কর :- বিভিন্ন প্রকার যানবাহন নিবন্ধের জন্য প্রদত্ত করকে যানবাহন কর বলে। যা থেকে সরকার আয় করে থাকে। উপরোক্ত আলোচনায় সরকারের কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব নির্ণয় করে তার সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করা হয়েছে।যা থেকে সরকারের আয় সম্পর্কে অবগত হওয়া যায়।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপক হতে সরকারের কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব নির্ণয় কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর