চিত্রে উল্লিখিত মুদ্রাস্ফীতির কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মুদ্রাস্ফীতিটি হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি । এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ গুলো নিম্নে বিশ্লেষণ করা হলো - ১.সরকারি ব্যয় বৃদ্ধি :- দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। কিন্তু সেই হারে স্বল্পকালে উৎপাদন বাড়ে না, ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। ২. অর্থের যোগান বৃদ্ধি :- অর্থের যোগান বাড়লে জনগণের ক্রয়ক্ষমতা বাড়ে, ফলে মুদ্রাস্ফীতি হয়। ৩. ব্যয়যোগ্য আয় বৃদ্ধি :- দেশে জনগণের ব্যয় যোগ্য আয় বাড়লে দ্রব্যসামগ্রীর চাহিদা বাড়ে। ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। ৪. জনসংখ্যা বৃদ্ধি :- জনসংখ্যা বৃদ্ধির কারণে চাহিদা বৃদ্ধির ফলে দেশের দামস্তর বেড়ে মুদ্রাস্ফীতি ঘটায়। উপরোক্ত কারণ গুলোই মুদ্রাস্ফীতি ঘটায়। তাছাড়া চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটার আরো কিছু কারণ আছে যেমন - ঘাটতি ব্যয়,অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি,রপ্তানি বৃদ্ধি ইত্যাদি।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
চিত্রে উল্লিখিত মুদ্রাস্ফীতির কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
প্রদত্ত চিত্রে লক্ষ্য করা যায়, X অক্ষ বরাবর দ্রব্যের পরিমাণ এবং Y দ্রব্য বরাবর দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। দেখা যায়, প্রাথমিক চাহিদা (AD1) এবং দ্রব্যের যোগান (AS) রেখা a বিন্দুতে ছেদ করেছে। যেখানে দামস্তর ৮০ একক। আবার চাহিদা বৃদ্ধি পেয়ে (AD1) থেকে (AD2) হলে AD2 ও AS রেখা b বিন্দুতে ছেদ করে। যেখানে দামস্তর ৯০ একক।
এবং, এখানে দামস্তর হবে = AD2 - AD1 = ৯০ - ৮০ = ১০ একক। যা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নির্দেশ করে ।
সুতরাং উদ্দীপকের আলোকে, মুদ্রাস্ফীতির পরিমাণ হলো ১০ একক।উত্তর