উদ্দীপক অনুসারে সরকারের আয়ের বিভিন্ন খাতসমূহ উল্লেখ করো।
উত্তর: উদ্দীপকে সরকারের আয়ের বিভিন্ন খাত যেমন - টোল ও লেভি,মূল্য সংযোজন কর, আয়কর ও যানবাহন কর ইত্যাদির কথা বলা হয়েছে। নিম্নে এগুলো উল্লেখ করা হলো - ১.আয়কর :- জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয়,তাকে আয়কর বলা হয়। বাংলাদেশে যাদের আয় একটি নির্দিষ্ট সীমার উপর তাদের নিকট থেকে উক্ত কর আদায় করা হয়। ২.মূল্য সংযোজন কর :- এটি VAT নামে অধিক পরিচিত। দেশে আমদানিকৃত ও স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত সেবাখাতের উপর সরকার VAT আরোপ করেছে। এবং কর আদায়ের মাধ্যমে সরকার আয় করে। ৩.যানবাহন কর :- বিভিন্ন প্রকার যানবাহন নিবন্ধনের জন্য প্রদত্ত করকে যানবাহন কর বলে। এটি বাংলাদেশ সরকারের আয়ের একটি অন্যতম উৎস। ৪.টোল ও লেভি :- টোল ও লেভি আদায় করে সরকার প্রতিবছর কিছু পরিমাণ আয় অর্জন করে। উপরোক্ত উৎস থেকে সরকার নানাভাবে করারোপ করে আয় করে থাকে। তবে এগুলো ছাড়াও আরো অনেক খাত আছে, যেগুলো থেকে সরকার আয় অর্জন করে।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপক অনুসারে সরকারের আয়ের বিভিন্ন খাতসমূহ উল্লেখ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর