উদ্দীপক অনুসারে 'Y [গণিত] দেশের অর্থনৈতিক উন্নয়নে আয়ের উৎসগুলো বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে সরকারের অর্থ সংগ্রহের উৎস হলো কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব। সরকারের আয়ের প্রধান উৎস দুটি। যথা: কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব। সরকার করের মাধ্যমে যে আয় বা রাজস্ব সংগ্রহ করে তাকে কর রাজস্ব কর বলে। আর কর ছাড়া অন্যান্য যে উৎস থেকে সরকার আয় করে তা কর বহির্ভূত রাজস্ব। যেমন- জরিমানা, বিভিন্ন ধরনের ফি, সরকারি ঋণ ইত্যাদি। উদ্দীপকে 'Y [গণিত] একটি উন্নয়নশীল দেশ। অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উৎস থেকে আয় সংগ্রহ করে।- এছাড়াও বন্ধু রাষ্ট্র থেকে নানা শর্তে সাহায্য ও ঋণ নিয়ে থাকে। অর্থাৎ দেশটি বিভিন্ন ধরনের কর আরোপ, বিভিন্ন ধরনের ফি, জরিমানা ইত্যাদি থেকে আয় করে থাকে। এতে ব্যয় সংকুলান না হলে বৈদেশিক ঋণ গ্রহণ করে। সরকারি আয়ের এ উৎসগুলো কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্বের অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, উদ্দীপকের সরকার অর্থ সংগ্রহের উৎস হলো কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপক অনুসারে 'Y দেশের অর্থনৈতিক উন্নয়নে আয়ের উৎসগুলো বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর