উদ্দীপকে উল্লেখিত সরকারি ঋণ কি ভারহীন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সরকারি ঋণ ভারহীন নয়। নিচে তার কারণ বিশ্লেষণ করা হলো - সরকারের গ্রহণ করা ঋণ যদি অনুৎপাদনশীল খাতে ব্যয় হয় তাহলে তা অর্থনীতির জন্য কল্যাণকর নয় বরং ভার সৃষ্টি করবে। কিন্তু উক্ত ঋণ যদি উৎপাদনশীল কাজ কিংবা উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয় তাহলে কিছুটা ভারহীন হবে। তাছাড়া বৈদেশিক ঋণের সুদ যদি উচ্চ হয় এবং ঋণের শর্ত যদি খুবই শক্ত বা অধিক শর্তযুক্ত হয় তখন এটি উন্নয়ন খাতে ব্যয় করলেও তা ভার সৃষ্টি করবে এবং তা অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতা ও অকল্যাণ বয়ে আনবে। তবে যদি বৈদেশিক ঋণ কম শর্তযুক্ত ও কম সুদযুক্ত হয় তখন সেক্ষেত্রে উক্ত ঋণ গ্রহণ করা যায়। উদ্দীপকে দেখা যায় সরকার উচ্চ সুদে ও অধিক শর্ত মেনে ঋণ গ্রহণ করার ফলে উক্ত ঋণ পরিশোধের জন্য সরকার দেশের বিভিন্ন করের পরিমাণ বাড়িয়ে দেয় এবং উক্ত ঋণ পরিশোধের ক্ষেত্রে জনগণের উপর বোঝা চেপে যায়, ফলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পরবে। কারণ উচ্চ সুদ ও অধিক শর্তে ঋণ গ্রহণ করলে আর সেই ঋণ অল্প সময়ে পরিশোধ করতে না পারলে তা অর্থনীতির জন্য অকল্যাণ বয়ে আনবে এবং ভার সৃষ্টি করবে। যা উদ্দীপকে পরিলক্ষিত হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে গৃহীত ঋণ উচ্চ সুদ ও অধিক শর্তযুক্ত হওয়ায় অর্থনৈতিক কল্যাণ হ্রাস পাওয়ার কারনে সরকারি ঋণ ভারহীন নয়।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত সরকারি ঋণ কি ভারহীন? বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর