বাজেট ঘাটতি নিবারণে বাংলাদেশ সরকার কোন কোন উৎস থেকে ঋণ গ্রহণ করে? বিশ্লেষণ করো।
উত্তর: ঘাটতি বাজেট নিবারণে সরকার দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে। সরকার তার ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন উৎস থেকে যে ঋণ গ্রহণ করে থাকে তা সরকারি ঋণ। সাধারণত সরকারের রাজস্ব আয়ের চেয়ে ব্যয় বেশি হলে এ অতিরিক্ত ব্যয় বহন করতে সরকার ঋণ গ্রহণ করে থাকে। সরকারি ঋণের উৎস দুই ভাগে বিভক্ত। যথা- অভ্যন্তরীণ ঋণ ও বৈদেশিক ঋণ। উদ্দীপকে বাংলাদেশের বাজেটে প্রতি বছরই কর রাজম্বের তুলনায় সরকারের ব্যয় অনেক বেশি। তাই সরকারকে তার এই অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করতে হয়। বাংলাদেশ সরকার দেশে ও বিদেশের বিভিন্ন ঋণ দাতা সংস্থা ও প্রতিষ্ঠান ইত্যাদি থেকে এ ঋণ গ্রহণ করে থাকে। সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎসের মধ্যে দেশের জনগণ, বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক অন্যতম। সরকার স্বেচ্ছায় বা বাধ্যতামূলকভাবে বন্ড বিক্রির মাধ্যমে দেশীয় জনগণ ও বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারে। আর বৈদেশিক ঋণের ক্ষেত্রে বিদেশি ধনাঢ্য ব্যক্তি, বিদেশি সংস্থা, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইত্যাদি উল্লেখযোগ্য। সরকার প্রয়োজনে এসব উৎস থেকেও ঋণ গ্রহণ করে থাকে।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
বাজেট ঘাটতি নিবারণে বাংলাদেশ সরকার কোন কোন উৎস থেকে ঋণ গ্রহণ করে? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর