উদ্দীপক অনুসারে সরকারের আয়ের বিভিন্ন খাতগুলো উল্লেখ করো।
উত্তর: উদ্দীপক অনুসারে সরকার কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্বের মাধ্যমে আয় করে। জনগণ কোনোরূপ সুযোগ-সুবিধার প্রত্যাশা না করে সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তা-ই কর রাজস্ব। যেমন- আয়কর, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক প্রভৃতি। কর ছাড়াও অন্যান্য যে উৎস থেকে সরকার আয় সংগ্রহ করে তা-ই কর বহির্ভূত রাজস্ব। যেমন- প্রশাসনিক রাজস্ব, বাণিজ্যিক রাজস্ব। কর হলো সরকারি আয়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ উৎস। উদ্দীপকে নাজনীনের বাবা কুয়াকাটা যাওয়ার সময় সেতু অতিক্রম করার জন্য টোল প্রদান করেন। এটি কর বহির্ভূত রাজস্বকে নির্দেশ করে। আবার, তারা হোটোলে থাকা ও খাওয়ায় বিলের সাথে অতিরিক্ত অর্থ দেয়। এই অতিরিক্ত অর্থই মূল্য সংযোজন কর। এছাড়া নাজনীনের বাবা বছরে একটি নির্দিষ্ট সময়ে আয়কর ও গাড়ি ব্যবহারের জন্য যানবাহন কর প্রদান করেন। অর্থাৎ উদ্দীপকের আলোকে সরকারের কর রাজস্বগুলো হলো মূল্য সংযোজন কর, আয়কর ও যানবাহন কর।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপক অনুসারে সরকারের আয়ের বিভিন্ন খাতগুলো উল্লেখ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর