মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন?
উত্তর: যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে অর্থাৎ করের ভার নিশ্চিতভাবে অন্যের ওপর চাপানো যায় তাকে পরোক্ষ কর বলে। করদাতা করের ভার ক্রেতাদের ওপর চাপিয়ে দিতে পারে বলে মূল্য সংযোজন কর কে পরোক্ষ কর বলা হয়। পরোক্ষ করের ক্ষেত্রে যার ওপর কর ধার্য করা হয় সে প্রাথমিকভাবে তা প্রদান করলেও পরে অন্যের কাছ থেকে আদায় করে নিতে পারে। আর মূল্য সংযোজন করের ক্ষেত্রে করদাতা তার ওপর আরোপিত কর প্রদান করলেও পরে বর্ধিত দামের মাধ্যমে তা ক্রেতাদের কাছ থেকে আদায় করে নিতে পারে এজন্য এ করকে পরোক্ষ কর বলা হয়।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন?
উত্তর