সরকারের ব্যয় নির্বাহের জন্য উদ্দীপকের গৃহীত পদক্ষেপগুলো বিশ্লেষণ কর।
উত্তর: সরকারের ব্যয় নির্বাহের জন্য উদ্দীপকের গৃহীত পদক্ষেপ হলো আয়কর, আমদানি-রপ্তানি শুল্ক, টোল, ফি, VAT ইত্যাদির আওতা বৃদ্ধি। এ পদক্ষেপগুলো ব্যাখ্যা করা হলো- ১.আয়কর : বাংলাদেশ সরকারের আয়ের এটি গুরুত্বপূর্ণ উৎস। জনসাধারণের ব্যক্তিগত আয়ের ওপর যে কর ধার্য করা হয়, তাকে আয়কর বলা হয়। বাংলাদেশে যাদের আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তাদের নিকট থেকে প্রগতিশীল হারে আয়কর আদায় করা হয়। ২. আমদানি-রপ্তানি শুল্ক: দেশের আমদানিকৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয় তাকে আমদানি শুল্ক বলা হয়। সরকার অনেক সময় দেশীয় কিছু পণ্যদ্রব্যের রপ্তানি নিরুৎসাহিত করার লক্ষ্যে রপ্তানি শুল্ক আরোপ করে। এর মাধ্যমে রপ্তানি হলে কিছু রাজস্ব সরকার পায়। ৩. টোল: টোল এবং লেভি সংগ্রহ করে সরকার প্রতিবছর কিছু পরিমাণ আয় অর্জন করে। ৪. ফি: সরকার কোনো ব্যক্তিকে বিশেষ ধরনের সুবিধা প্রদানের বিনিময়ে তার নিকট হতে যে অর্থ আদায় করে তাকে ফি বলে। সেখান থেকে সরকার কিছু পরিমাণ আয় করে। ৫. মূল্য সংযোজন কর: মূল্য সংযোজন কর, করব্যবস্থায় নতুন সংযোজন যা 'ভ্যাট' (VAT) নামে পরিচিত। ভবিষ্যতে এ খাতের আওতা আরও সম্প্রসারিত করা হবে। উদ্দীপকে উল্লিখিত সরকারি আয়ের এসব উৎস খুবই গুরুত্বপূর্ণ। এ উৎসসমূহের আওতা বৃদ্ধি করলে সরকারি আয়ের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
সরকারের ব্যয় নির্বাহের জন্য উদ্দীপকের গৃহীত পদক্ষেপগুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর