উদ্দীপকে উল্লিখিত ঋণের উৎস দুটির মধ্যে তুলনামূলক বিচারে কোনটি উত্তম? যুক্তিসহ মন্তব্য কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঋণের দুটি উৎস হলো ঋণের অভ্যন্তরীণ উৎস ও বাহ্যিক উৎস। তুলনামূলক বিচারে ঋণের অভ্যন্তরীণ উৎসই উত্তম। সাধারণত ঋণের অভ্যন্তরীণ উৎস ঋণ সংগ্রহ করে ব্যক্তিবর্গ ব্যাংকসমূহ থেকে এবং বাহ্যিক উৎস ঋণ সংগ্রহ করে থাকে বিদেশি সরকার, কোম্পানি কিংবা প্রতিষ্ঠান থেকে। অভ্যন্তরীণ উৎস থেকে সরকার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ঋণ পেতে পারে সহজেই এবং ঋণের সুদ কম। ঋণ গ্রহণের ক্ষেত্রে এ উৎসগুলো অধিক নির্ভরযোগ্য। কারণ ঋণের উৎসগুলো সরকারেরই প্রণীত নিয়মকানুন মেনে চলে। এ ঋণের উৎসগুলো কার্যকলাপ জনস্বার্থ পরিপন্থি নয়। বিশেষ পরিস্থিতিতে এ ঋণের উৎসগুলোকে সরকার ঋণ দিতে বাধ্য করতে পারে। এ উৎসের ঋণের ক্ষেত্রে সরকার ঋণ প্রত্যর্পণ বিলম্বিত করতে পারে। গৃহীত ঋণ অনেক সময় দেশে মুদ্রাস্ফীতি রোধে সহায়ক হয়ে থাকে। অপরদিকে, ঋণের বাহ্যিক উৎস থেকে সংগৃহীত ঋণ অনিশ্চিত ও পরনির্ভরশীল। শর্তযুক্ত ঋণ হওয়ায় তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে এবং তা দেশের ওপর ঋণাত্মক প্রভাব বিস্তারের সম্ভাবনা তৈরি করতে পারে। উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যের তুলনামূলক বিচারে এ কথা বলা যায় যে, ঋণের অভ্যন্তরীণ উৎস অধিক উত্তম।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঋণের উৎস দুটির মধ্যে তুলনামূলক বিচারে কোনটি উত্তম…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর