করের বিভিন্ন উৎস উদ্দীপকের আলোকে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে করের বিভিন্ন উৎস সম্পর্কে আলোচনা করা হলো- প্রত্যক্ষ কর: প্রত্যক্ষ কর হলো যে কর ব্যক্তির আয়, সম্পদ বা মালিকানার ওপর সরাসরি ধার্য করা হয় এবং যা করদাতা সরাসরি সরকারের রাজস্ব বিভাগে পরিশোধ করে। উদ্দীপকে কিছু প্রত্যক্ষ করার কথা বলা আছে। যেমন : ১. আয়কর- ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক আয়ের ওপর ধার্য করা কর। ২. সম্পদকর- কোনো ব্যক্তির মালিকানাধীন স্থাবর বা অস্থাবর সম্পদের ওপর ধার্য কর। ৩. ভূমিকর- জমি মালিকদের থেকে নেওয়া কর। পরোক্ষ কর: পরোক্ষ কর হলো যে কর পণ্য ও সেবার দামের সাথে অন্তর্ভুক্ত থাকে এবং পরোক্ষভাবে ভোক্তা বহন করে। উদ্দীপকে কিছু পরোক্ষ করার কথা বলা আছে। যেমন- ১. ভ্যাট (মূল্য সংযোজন কর)- বিভিন্ন পণ্যের ক্রয়-বিক্রয়ে আরোপিত কর। ২. বিক্রয়কর- পণ্য বিক্রির সময় ক্রেতার কাছ থেকে নেওয়া কর। ৩. আমদানি শুল্ক- বিদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ধার্য করা কর। ৪. রপ্তানি শুল্ক- দেশ থেকে বিদেশে রপ্তানি করা পণ্যের ওপর ধার্য কর। ৫. প্রমোদকর- বিলাসবহুল পণ্য বা সেবার ওপর আরোপিত কর। ৬. পণ্যকর- নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ধার্য করা কর। সুতরাং, উদ্দীপকের আলোকে সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস হলো প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর, যা জনগণের আয়, সম্পদ, পণ্য ও সেবার মাধ্যমে সংগ্রহ করা হয়।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
করের বিভিন্ন উৎস উদ্দীপকের আলোকে আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর