উদ্দীপকে উল্লিখিত ব্যয়ের খাতগুলোর উদ্দেশ্য বর্ণনা কর'।
উত্তর: সরকার শাসনকার্য, অন্যান্য উন্নয়নমূলক ও জনহিতকর কাজের জন্য যা ব্যয় করে, তাই সরকারি ব্যয়। এসব ব্যয় নির্বাহের জন্য সরকার কর রাজস্ব ও অ-কর রাজস্ব গ্রহণ করে থাকে। উদ্দীপকে উল্লিখিত খাতগুলো প্রতিরক্ষা, খাদ্য নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়ন ব্যয়ের প্রধান খাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য। প্রতিরক্ষা: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন'। তাই বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য সরকার সেনা, নৌ ও বিমানবাহিনী এবং যুদ্ধের সাজসরঞ্জাম উৎপাদন ও ক্রয়ে পর্যাপ্ত মুদ্রা ব্যয় করে। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই জাতীয় আয়ের বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে। খাদ্য নিরাপত্তা: খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কৃষিতে ভর্তুকি প্রদানের মাধ্যমে প্রচুর ব্যয় করতে হয়। এছাড়া দুস্থ ও অসহায় মানুষদের জীবনযাপনের সুবিধার্থে নিরাপত্তামূলক ব্যয় করতে হয়। মানবসম্পদ উন্নয়ন: দেশের অদক্ষ জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে কোনো একটি বিষয়ে বিশেষভাবে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে মানবসম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব। এতে সরকারি ব্যয় বৃদ্ধি পায়। উদ্দীপকে উল্লিখিত গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে প্রতিরক্ষা, খাদ্য নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়ন উল্লেখযোগ্য, যা সরকার পূরণে বাধ্য থাকে এবং এতে ব্যয়ের পরিমাণও তুলনামূলক বেশি।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যয়ের খাতগুলোর উদ্দেশ্য বর্ণনা কর'।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর