সম্পূরক শুল্ক কী? ব্যাখ্যা কর।
উত্তর: কিছু কিছু দ্রব্যের ওপর আমদানি শুল্ক, আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত কর আরোপ করা হয়ে থাকে। নির্দিষ্ট কোনো দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ কিংবা দেশীয় শিল্পকে রক্ষা অথবা আর্থসামাজিক প্রেক্ষাপটে এরূপ কর আরোপ করা হয়ে থাকে। একে সম্পূরক শুল্ক বলা হয়। বাংলাদেশে আমদানিকৃত বিলাসবহুল গাড়ি, এসি, মদ, বিয়ার, সিগারেট ইত্যাদির ওপর সম্পূরক শুল্ক আরোপ করা হয়।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
সম্পূরক শুল্ক কী? ব্যাখ্যা কর।
উত্তর