উদ্দীপকে উল্লিখিত সরকারি আয়ের শ্রেণিবিভাগ দেখাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সরকারি আয়ের উৎসগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা- ১. কর রাজস্ব এবং ২. করবহির্ভূত রাজস্ব। নিচে উদ্দীপকের আলোকে এগুলোর শ্রেণিবিভাগ আলোচনা করা হলো- ১. কর রাজস্ব: জনসাধারণ বা বিভিন্ন প্রতিষ্ঠান যখন রাষ্ট্রকে বাধ্যতামূলকভাবে কোনো অর্থ প্রদান করে, যার বিনিময়ে সরাসরি কোনো বিশেষ সুবিধা দাবি করা যায় না, তাকে কর রাজস্ব বলে। উদ্দীপকে উল্লিখিত পণ্য কর, আয়কর, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক, প্রমোদ কর এবং সম্পত্তি কর- এগুলো সবই কর রাজম্বের অন্তর্ভুক্ত। কারণ এই অর্থগুলো সরকার আইনত বাধ্যতামূলকভাবে আদায় করে এবং এর একটি বড় অংশ প্রত্যক্ষ কর হিসেবে সংগৃহীত হয়। ২. করবহির্ভূত রাজস্ব: কর ছাড়াও সরকার বিভিন্ন সেবা প্রদান, সম্পদ বিক্রয় বা প্রশাসনিক দন্ড প্রদানের মাধ্যমে যে অর্থ আয় করে, তাকে করবহির্ভূত রাজস্ব বলে। উদ্দীপকে বর্ণিত টোল ও লেভি, ইজারা, ডাক বিভাগ, রেলওয়ে, সম্পদ বাজেয়াপ্তকরণ এবং বনজ সম্পদ বিক্রয়- এ উৎসগুলো করবহির্ভূত রাজম্বের আওতাভুক্ত। এখানে সরকার নির্দিষ্ট কোনো সেবা বা সম্পদের বিনিময়ে ফি বা মূল্য গ্রহণ করছে, যা বাধ্যতামূলক করের চেয়ে ভিন্ন ধর্মী। পরিশেষে বলা যায়, উদ্দীপকে সরকারের আয়ের এই সুনির্দিষ্ট দুটি খাতের সমন্বিত চিত্রই ফুটে উঠেছে যা জাতীয় বাজেটের প্রধান উৎস হিসেবে বিবেচিত হয়।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সরকারি আয়ের শ্রেণিবিভাগ দেখাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর