বৈদেশিক ঋণের ক্ষেত্রে সরকারের যেসব অসুবিধার সম্মুখীন হয় তার ব্যাখ্যা দাও।
উত্তর: সরকার তার ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন দেশ ও উন্নয়ন সংস্থা যেমন- জাইকা, এডিবি, বিশ্বব্যাংক, USAID ইত্যাদি হতে যে ঋণ নেয় তাই বৈদেশিক ঋণ। এসব সংস্থা থেকে ঋণ নিতে সরকার যেসব অসুবিধার সম্মুখীন হয় তা উদ্দীপকের আলোকে নিচে তুলে ধরা হলো- ১. পরিশোধকাল: বৈদেশিক ঋণে সময়কাল কম দেয়। ফলে গ্রহীতা দেশ ক্ষতিগ্রস্ত হয়। ২. উচ্চ সুদ: বৈদেশিক ঋণে সুদের পরিমাণ অনেক বেশি থাকে, যা পরিশোধ করা আর্থিক ব্যয়সাপেক্ষ। ৩. রাজনৈতিক প্রেক্ষাপট: বৈদেশিক ঋণ অনেক সময় রাজনৈতিক প্রেক্ষাপট জড়িয়ে বিভিন্ন স্বার্থ জড়িয়ে প্রদান করা হয়ে থাকে, যা দেশের জন্য অকল্যাণকর। ৪. ঋণের ব্যয়: বৈদেশিক ঋণ নির্দিষ্ট খাতে ব্যয় করতে হয়। ওই খাত ছাড়া অন্য খাতে ঋণ ব্যবহার করা যায় না। ৫. ঋণের ভার : বৈদেশিক ঋণের ভার সরকারসহ সাধারণ জনগণের ওপরে পড়ে থাকে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বৈদেশিক ঋণে অসুবিধা থাকলেও দেশের বৃহৎ প্রকল্পে বৈদেশিক ঋণ আবশ্যক।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
বৈদেশিক ঋণের ক্ষেত্রে সরকারের যেসব অসুবিধার সম্মুখীন হয় তার ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর