সরকার এবং জনাব 'H [গণিত] এর ঋণের মধ্যে যে মৌলিক পার্থক্যগুলো পরিলক্ষিত হয় তার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের আলোকে জামিল সাহেবের ঋণের উৎস হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর সরকারের উৎস হচ্ছে বৈদেশিক উৎস। নিচে জামিল সাহেবের ঋণের উৎস তথা অভ্যন্তরীণ উৎস ও সরকারি ঋণের উৎসের মধ্যে তুলনা করা হলো- ১. উৎস : জামিল সাহেব ঋণ নিতে পারে শুধু অভ্যন্তরীণ উৎস হতে। আর সরকার ঋণ নিতে পারে দেশীয় ও বিদেশি উভয় উৎস থেকে। ২. অভ্যন্তরীণ প্রতিষ্ঠান: জামিল সাহেব অভ্যন্তরীণ উৎস হিসেবে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক ও. উপআনুষ্ঠানিক উৎস হতে ঋণ নিতে পারে। অপরদিকে, 'সরকার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উৎস হতে ঋণ নিতে পারে। ৩. ঋণের খরচ: জামিল সাহেবকে ঋণ গ্রহণে তেমন কোনো খরচ বহন করতে হয় না। কিন্তু সরকারি ঋণ বৈদেশিক উৎস থেকে হলে এক্ষেত্রে ঋণের খরচ বহন করতে হয়। ৪. কঠিন শর্ত : জামিল সাহেবের অভ্যন্তরীণ ঋণে তেমন কোনো কঠিন শর্ত থাকে না। অপরপক্ষে, সরকারি বৈদেশিক ঋণে কঠিন শর্ত থাকে। ৫. ঋণ পরিশোধের সময়কাল: জামিল সাহেবের অভ্যন্তরীণ ঋণ সাধারণত স্বল্পকাল হয়ে থাকে। তবে সরকারি বৈদেশিক ঋণ শর্ত সাপেক্ষে দীর্ঘমেয়াদি হতে পারে।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
সরকার এবং জনাব 'H এর ঋণের মধ্যে যে মৌলিক পার্থক্যগুলো পরিলক্ষিত হয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর