শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বাংলাদেশের ৬ষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনার কথা বলা হয়েছে। যা নিচে ব্যাখ্যা করা হলো- বাংলাদেশ রূপকল্প-২০২১ (ভিশন-২০২১) এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা [এমজিডি (মিলেনিয়াম গোলস ডেভেলপমেন্ট)] অর্জনের জন্য বাংলাদেশ প্রেক্ষিতে পরিকল্পনা রূপকল্প ২০২১ প্রণীত হয়েছে। এরই ধারাবাহিকতায় জাতীয় অর্থনৈতিক পরিষদ ২০১০-১১ থেকে ২০১৪-১৫ মেয়াদের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করেছে তা বাংলাদেশের ষষ্ঠ পঞ্চ- বার্ষিক পরিকল্পনা বলে পরিচিত। ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনার প্রধান উদ্দেশ্যগুলো হলো- একটি ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন; পরিবেশবান্ধব ও অনুকূল শিল্পায়ন কৌমল নীতি গ্রহণ, পর্যাপ্ত অবকাঠামো সৃষ্টি, ডিজিটাল বাংলাদেশ গঠন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন ইত্যাদি। এসব ছাড়াও টেকসই মানব উন্নয়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ,বিদ্যুৎ ও জ্বালানির পর্যাপ্ত সরবরাহ ইত্যাদিও হলো এর অন্যতম প্রধান উদ্দেশ্য। সাতটি প্রধান ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ষষ্ঠ পরিকল্পনার লক্ষ্যমাত্রাসমূহ হলো- উৎপাদন, আয় সৃষ্টি ও দারিদ্র্য হ্রাস, মানবসম্পদ উন্নয়ন, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনা উন্নয়ন কৌশলও রয়েছে; এগুলো হলো- উচ্চ প্রবৃদ্ধি অর্জন, কর্মসংস্থান বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, আঞ্চলিক সুষম উন্নয়ন, আয় বৈষম্য হ্রাস, সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদারকরণ, পরিবেশ সংরক্ষণমূলক উন্নয়ন পদ্ধতি, সুশাসন প্রতিষ্ঠা ইত্যাদি।

HSC Economics 2nd Paper Chapter 10 : উন্নয়ন পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · Chapter 10 : উন্নয়ন পরিকল্পনা · সৃজনশীল

উদ্দীপকের কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

বাংলাদেশ একটি স্বল্প আয়ের দেশ। বাংলাদেশ সরকার দেশের অর্থনৈতিক উন্নতির কথা মাথায় রেখে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার একটি পরিকল্পনায় দেশে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী লোকের সংখ্যা ১৫% এ নামিয়ে আনার চেষ্টা করছে। দক্ষ শ্রমিকের হার ৫০% এ উন্নীত করার চেষ্টা করছে। শিল্পখাতে কর্মসংস্থান প্রায় ২৫% এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে সরকার নতুন নতুন প্রযুক্তির দিকে গুরুত্ব দিচ্ছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ শক্তিশালীকরণ ইত্যাদির ওপর জোর দিয়েছে।

Chittagong · 2017

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে পূর্ব-নির্ধারিত কতগুলো অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্র কর্তৃক প্রাপ্ত সম্পদের সুষ্ঠু ও সচেতন ব্যবহারকে উন্নয়ন পরিকল্পনা বলে।

উত্তর

কোনো দেশে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও তার সকল বাস্তবায়নের জন্য সঠিক তথ্য ও উপাত্ত একান্ত প্রয়োজন। কারণ প্রয়োজনীয় তথ্য উপাত্ত নির্ভুল না হলে গৃহীত পরিকল্পনা বাস্তবসম্মত হয় না এবং তা লক্ষ্যভ্রষ্ট হয়। বাংলাদেশের মতো দেশগুলোতে প্রাকৃতিক সম্পদ, বিভিন্ন দ্রব্য ও সেবাকর্ম উৎপাদনের পরিমাণ, জনসংখ্যা, শ্রমশক্তি, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য, আমদানি-রপ্তানি ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্য উপাত্ত প্রায়ই পাওয়া যায় না। এ জন্য উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশের ৬ষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনার কথা বলা হয়েছে। যা নিচে ব্যাখ্যা করা হলো- বাংলাদেশ রূপকল্প-২০২১ (ভিশন-২০২১) এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা [এমজিডি (মিলেনিয়াম গোলস ডেভেলপমেন্ট)] অর্জনের জন্য বাংলাদেশ প্রেক্ষিতে পরিকল্পনা রূপকল্প ২০২১ প্রণীত হয়েছে। এরই ধারাবাহিকতায় জাতীয় অর্থনৈতিক পরিষদ ২০১০-১১ থেকে ২০১৪-১৫ মেয়াদের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করেছে তা বাংলাদেশের ষষ্ঠ পঞ্চ- বার্ষিক পরিকল্পনা বলে পরিচিত। ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনার প্রধান উদ্দেশ্যগুলো হলো- একটি ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন; পরিবেশবান্ধব ও অনুকূল শিল্পায়ন কৌমল নীতি গ্রহণ, পর্যাপ্ত অবকাঠামো সৃষ্টি, ডিজিটাল বাংলাদেশ গঠন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন ইত্যাদি। এসব ছাড়াও টেকসই মানব উন্নয়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ,বিদ্যুৎ ও জ্বালানির পর্যাপ্ত সরবরাহ ইত্যাদিও হলো এর অন্যতম প্রধান উদ্দেশ্য। সাতটি প্রধান ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ষষ্ঠ পরিকল্পনার লক্ষ্যমাত্রাসমূহ হলো- উৎপাদন, আয় সৃষ্টি ও দারিদ্র্য হ্রাস, মানবসম্পদ উন্নয়ন, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনা উন্নয়ন কৌশলও রয়েছে; এগুলো হলো- উচ্চ প্রবৃদ্ধি অর্জন, কর্মসংস্থান বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, আঞ্চলিক সুষম উন্নয়ন, আয় বৈষম্য হ্রাস, সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদারকরণ, পরিবেশ সংরক্ষণমূলক উন্নয়ন পদ্ধতি, সুশাসন প্রতিষ্ঠা ইত্যাদি।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশের ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনা সফল করার জন্য সরকারি পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। উদ্দীপকের আলোকে তার কার্যকারিতা মূল্যায়ন করা হলো- ১. নতুন নতুন প্রযুক্তির ওপর গুরুত্ব প্রদান: ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনার প্রধান উদ্দেশ্যসমূহ পূরণ ও লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের জন্য প্রেক্ষিতে পরিকল্পনার অন্তর্গত ডিজিটাল বাংলাদেশ নির্মাণের প্রচেষ্টা চালানো হবে। এক্ষেত্রে আইসিটি ব্যবহারের বিষয়টিও সহায়ক বিষয় বলে বিবেচিত হবে। তাছাড়া সকল ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সুবিধাসহ টেলিযোগাযোগ কেন্দ্র স্থাপন, সকারের প্রশাসনিক ক্ষেত্রে এবং সকল জেলায় ই-গভর্নেন্স চালু, সমগ্র দেশে ওয়্যারলেস ব্রড ব্যান্ড প্রবর্তন ইত্যাদিও উন্নয়ন কর্মকাণ্ডকে স্বচ্ছ ও গতিশীল করে তুলবে। ২. খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ: এ উদ্দেশ্যে খাদ্যোৎপাদন বৃদ্ধির জন্য উৎপাদনশীলতার উন্নয়ন এবং কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনজনিত প্রতিকূল প্রভাব হ্রাস করার উদ্যোগ নেয়া হবে। এক্ষেত্রে গৃহীতব্য প্রধান পদক্ষেপগুলো হলো: উপকূল এলাকাসহ দেশের সর্বত্র বনভূমি আচ্ছাদন বৃদ্ধি, দূষণমুক্ত বায়ু নিশ্চিতকরণ, নদীর পানিতে শিল্পবর্জ্য মিশ্রণ প্রতিরোধ, খাল ও প্রাকৃতিক জলাশয়ে অবাধ পানিপ্রবাহ নিশ্চিতকরণ। ৩. লিঙ্গ বৈষম্য দূরীকরণ: পরিকল্পনায় সমগ্র উৎপাদন কর্মকাণ্ডে পুরুষের সাথে নারীদেরকেও সম্পৃক্ত করার পদক্ষেপ নেয়া হয়েছে। এ উদ্দেশ্যে গৃহীতব্য পদক্ষেপগুলো হলো: মধ্যবর্তী শিক্ষান্তরে পুরুষ-নারী অনুপাত বর্তমান ১০০:৩২ থেকে ১০০:৬০ এ উন্নীতকরণ, ২০ থেকে ২৪ বছর বয়স কাঠামোয় শিক্ষিত পুরুষ নারী অনুপাত বর্তমানের ১০০:৮৫ থেকে ১০০:১০০ তে উন্নীত করা। এর ফলে দেশে সমগ্র মানবসম্পদের উৎপাদনশীলতা বাড়বে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। ৪. পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (PPP) শক্তিশালীকরণ: পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য পিপিপি শক্তিশালীকরণের প্রচেষ্টা গৃহীত হয়েছে। এর ফলে দেশের বড় বড় ও ব্যয় বহুল উন্নয়ন প্রকল্পে সরকারি ও বেসরকারি খাতের যৌথ মালিকানা, উদ্যোগ ও পুঁজি বিনিয়োগ বৃদ্ধি পাবে। এ উদ্যোগ অর্থনীতি বৃহৎ ধাক্কা সৃষ্টি করবে যার ফলে উন্নয়নে গতি আসবে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত পরিকল্পনা তথা ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনা সফল করার জন্য গৃহীত সরকারি পদক্ষেপসমূহ যথেষ্ট কার্যকর। পদক্ষেপগুলো পরিকল্পনাটির সফল বাস্তবায়নের আশা সঞ্চার করে।
HSCEconomics 2nd PaperChapter 10 : উন্নয়ন পরিকল্পনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাতীয় সংসদ অধিবেশন চলছে, সংসদ সদস্য জনাব 'ক' প্রশ্ন করলেন, সরকার অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে কেন সফলতার মুখ দেখে না? মাননীয় পরিকল্পনামন্ত্রী এর উত্তর দিতে গিয়ে বলেন, দেশে সঠিক পরিসংখ্যান তথ্যের ব্যাপক অভাব রয়েছে। পরিসংখ্যান তথ্য সংগ্রহকারীদের তেমন কোনো অভিজ্ঞতা নেই। এছাড়াও দেশে প্রয়োজনীয় পরিকল্পনা বিশেষজ্ঞ নেই। এসব কারণেই আমাদের পরিকল্পনাগুলো সফলতার মুখ দেখে না ।
ক
বিকেন্দ্রীয় পরিকল্পনা কী?
খ
উন্নয়ন পরিকল্পনায় জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা যায়- বুঝিয়ে লেখ ।
গ
উদ্দীপকে মাননীয় পরিকল্পনামন্ত্রীর দেওয়া উত্তরে বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার যেসব সমস্যা প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর
ঘ
উদ্দীপকের উক্ত সমস্যাগুলোর কারণেই কি অর্থনৈতিক পরিকল্পনা সফল হয় না বলে তুমি মনে কর— মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.উন্নয়ন পরিকল্পনায় জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা যায়- বুঝিয়ে লেখ ।

উন্নয়ন পরিকল্পনায় জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা যায়- বুঝিয়ে লেখ ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিকেন্দ্রীয় পরিকল্পনা কী?

বিকেন্দ্রীয় পরিকল্পনা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অর্থমন্ত্রী জাতীয় সংসদে বক্তৃতাদানকালে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেন। তিনি বললেন, হাওরে অসময়ে বন্যায় এবং উত্তর অঞ্চলে দীর্ঘমেয়াদি বন্যায় ফসলের যে ক্ষতি হয়েছে তা মোকাবিলার জন্য কিছু জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া পঞ্চবার্ষিক পরিকল্পনাতেও খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে ধানের উৎপাদন বৃদ্ধির জন্য এক্ষেত্রে প্রয়োজনীয় গবেষণার লক্ষ্যে ২০ বছরমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
ক
প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল লেখ ।
খ
উত্তম পরিকল্পনায় উৎপাদন কৌশল নিরূপণ বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে অর্থমন্ত্রী জাতীয় সংসদে বক্তৃতাদানকালে যে সমস্ত পরিকল্পনার কথা বলেছেন তার মেয়াদকাল ও উদ্দেশ্যসহ ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার যৌক্তিকতা মূল্যায়ন কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.উত্তম পরিকল্পনায় উৎপাদন কৌশল নিরূপণ বলতে কী বোঝায়?

উত্তম পরিকল্পনায় উৎপাদন কৌশল নিরূপণ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল লেখ ।

প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল লেখ ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আনিস ও আনিকা 'ক' দেশের নাগরিক। আনিসের বাবা ধনী। তাই আনিস বিদেশে পড়তে যায়। আনিকারা আট-ভাইবোন। বাবার আয় সামান্য। তাই আনিকারা পড়ালেখার পরিবর্তে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। আনিসের বাবার তুলনায় আনিকাদের সম্পদ অতি সামান্য ।
ক
বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলতে কী বোঝায়?
খ
উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন কেন?
গ
'ক' দেশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কি? ব্যাখ্যা কর।
ঘ
'ক' দেশে সুষম উন্নয়ন ঘটাতে হলে কোন কোন ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ অত্যন্ত জরুরি? যুক্তিসহকারে উত্তর দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন কেন?

উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলতে কী বোঝায়?

বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের উক্ত সমস্যাগুলোর কারণেই কি অর্থনৈতিক পরিকল্পনা সফল হয় না বলে তুমি মনেউদ্দীপকে মাননীয় পরিকল্পনামন্ত্রীর দেওয়া উত্তরে বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনারউন্নয়ন পরিকল্পনায় জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা যায়- বুঝিয়ে লেখ ।বিকেন্দ্রীয় পরিকল্পনা কী?উদ্দীপকের সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার যৌক্তিকতা মূল্যায়ন কর ।উদ্দীপকে অর্থমন্ত্রী জাতীয় সংসদে বক্তৃতাদানকালে যে সমস্ত পরিকল্পনার কথা বলেছেন উত্তম পরিকল্পনায় উৎপাদন কৌশল নিরূপণ বলতে কী বোঝায়?প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল লেখ ।'ক' দেশে সুষম উন্নয়ন ঘটাতে হলে কোন কোন ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ অত্যন্ত জরুরি? 'ক' দেশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কি? ব্যাখ্যা কর।উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন কেন?বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলতে কী বোঝায়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।