শেয়ারFacebookWhatsApp

'Y [গণিত] দেশের সরকারের গৃহীত পরিকল্পনাসমূহ কী ধরনের? ব্যাখ্যা করো।

উত্তর: 'Y [গণিত] দেশের সরকারের গৃহীত পরিকল্পনাগুলো দু'ধরনের, যথা- মধ্যমমেয়াদি পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। নিচে পরিকল্পনাগুলোর প্রকৃতি ব্যাখ্যা করা হলো: ১ . মধ্যমমেয়াদি পরিকল্পনা: সাধারণত পাঁচ বছেেময়াদি পরিকল্পনাকে মধ্যমমেয়াদি পরিকল্পনা বলা হয়। উন্নয়ন পরিকল্পনার বহুমুখী অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য থাকে। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য যেসব কর্মসূচি গ্রহণ করা হয় তা কার্যকর করতে কয়েক বছর সময় লাগে। যখন সুনির্দিষ্ট কতগুলো আর্থ-সামাজিক লক্ষ্য কয়েক বছরের মধ্যে বাস্তবায়নের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হয়, তখন ওই ধরনের পরিকল্পনাকে মধ্যমমেয়াদি পরিকল্পনা বলে। উদ্দীপকে উল্লিখিত (২০১৬-২০২০) পরিকল্পনাটি একটি মধ্যমেয়াদি পরিকল্পনা। এ হিসেবে বাংলাদেশের বিভিন্ন পঞ্চ-বার্ষিক পরিকল্পনাগুলোকে মধ্যমমেয়াদি পরিকল্পনা বলা যায়। গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রাসমূহের দ্রুত বাস্তবায়ন, মেয়াদভিত্তিক বৈদেশিক সাহায্যের ব্যবহার নিশ্চিতকরণ, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সফলতা ও বিফলতা মূল্যায়ন করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ইত্যাদি উদ্দেশ্যে মধ্যমমেয়াদি পরিকল্পনা প্রণীত হয়। ২. দীর্ঘমেয়াদি পরিকল্পনা: দেশের উন্নয়ন পরিকল্পনার মধ্যে এমন কিছু উদ্দেশ্য, লক্ষ্য ও প্রকল্প থাকে যেগুলো বাস্তবায়নের জন্য দীর্ঘসময়ের প্রয়োজন। তাই দীর্ঘকালীন প্রেক্ষাপটে কিছু অর্থনৈতিক সামাজিক উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের জন্য যে পরিকল্পনা প্রণীত হয়, তাকে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বলে। দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে প্রেক্ষিত পরিকল্পনাও বলা হয়। উদ্দীপকে ২০১৬-২০৩৬ বছরমেয়াদি পরিকল্পনা হলো একটি প্রেক্ষিত পরিকল্পনা। একটি দেশে পরপর কয়েকটি মধ্যমমেয়াদি পরিকল্পনার সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদি বা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করা হয়। এ ধরনের পরিকল্পনার ব্যাপ্তি ১০ থেকে ২৫ বছর পর্যন্ত হতে পারে। সাধারণত প্রাকৃতিক সম্পদ আবিষ্কার, উত্তোলন ও ব্যবহার, কৃষি পরিবর্তন, পরিবেশগত উন্নয়ন ইত্যাদি উদ্দেশ্যে এ পরিকল্পনার প্রণীত হয়।

HSC Economics 2nd Paper Chapter 10 : উন্নয়ন পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · Chapter 10 : উন্নয়ন পরিকল্পনা · সৃজনশীল

'Y দেশের সরকারের গৃহীত পরিকল্পনাসমূহ কী ধরনের? ব্যাখ্যা করো।

উদ্দীপক

'Y′Y^{\prime} একটি উন্নয়নশীল দেশ। গত বছর নতুন সরকার ক্ষমতা গ্রহণ করে। এ সরকার দেশের উন্নয়নের জন্য একটি পরিকল্পনা (২০১৬-২০২০) এবং অপর একটি পরিকল্পনা (২০১৬-২০৩৬) গ্রহণ করেছে। পরিকল্পনাসমূহ বাস্তবায়নের জন্য সরকার শিক্ষার সকল স্তরে আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করা, সকল ইউনিয়নে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা প্রদান, সকল শিশুর স্কুল গমন নিশ্চিতকরণ এবং দেশের সকল পরিবারের কমপক্ষে একজন সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করার পদক্ষেপ গ্রহণ করেছে।

Rajshahi · 2017

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে পূর্ব নির্ধারিত সুনির্দিষ্ট কতগুলো অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্র কর্তৃক প্রাপ্ত সম্পদের সুষ্ঠু ও সচেতন ব্যবহারকে উন্নয়ন পরিকল্পনা বলে।

উত্তর

উন্নয়নশীল দরিদ্র দেশগুলোতে অধিক আমদানি ব্যয়ের কারণে লেনদেনের ভারসাম্যে সবসময় প্রতিকূলতা বিরাজ করে। এক্ষেত্রে আমদানি হ্রাসের জন্য আমদানি-বিকল্প শিল্পায়ন নীতি গ্রহণ আবশ্যক। তাছাড়া রপ্তানি আয় বৃদ্ধির জন্য রপ্তানিমুখী শিল্পায়ন প্রয়োজন। উভয়ক্ষেত্রে সুচিন্তিত, বাস্তবসম্মত ও কার্যকর উন্নয়ন পরিকল্পনা আবশ্যক। কারণ, কেবল পরিকল্পিত উপায়েই আমদানি বিকল্প-রপ্তানি বৃদ্ধির কৌশল অবলম্বনের মাধ্যমে লেনদেনের ভারসাম্যের প্রতিকূলতা দূর করা সম্ভব।

উত্তর

'Y′Y^{\prime} দেশের সরকারের গৃহীত পরিকল্পনাগুলো দু'ধরনের, যথা- মধ্যমমেয়াদি পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। নিচে পরিকল্পনাগুলোর প্রকৃতি ব্যাখ্যা করা হলো: ১ . মধ্যমমেয়াদি পরিকল্পনা: সাধারণত পাঁচ বছেেময়াদি পরিকল্পনাকে মধ্যমমেয়াদি পরিকল্পনা বলা হয়। উন্নয়ন পরিকল্পনার বহুমুখী অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য থাকে। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য যেসব কর্মসূচি গ্রহণ করা হয় তা কার্যকর করতে কয়েক বছর সময় লাগে। যখন সুনির্দিষ্ট কতগুলো আর্থ-সামাজিক লক্ষ্য কয়েক বছরের মধ্যে বাস্তবায়নের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হয়, তখন ওই ধরনের পরিকল্পনাকে মধ্যমমেয়াদি পরিকল্পনা বলে। উদ্দীপকে উল্লিখিত (২০১৬-২০২০) পরিকল্পনাটি একটি মধ্যমেয়াদি পরিকল্পনা। এ হিসেবে বাংলাদেশের বিভিন্ন পঞ্চ-বার্ষিক পরিকল্পনাগুলোকে মধ্যমমেয়াদি পরিকল্পনা বলা যায়। গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রাসমূহের দ্রুত বাস্তবায়ন, মেয়াদভিত্তিক বৈদেশিক সাহায্যের ব্যবহার নিশ্চিতকরণ, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সফলতা ও বিফলতা মূল্যায়ন করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ইত্যাদি উদ্দেশ্যে মধ্যমমেয়াদি পরিকল্পনা প্রণীত হয়। ২. দীর্ঘমেয়াদি পরিকল্পনা: দেশের উন্নয়ন পরিকল্পনার মধ্যে এমন কিছু উদ্দেশ্য, লক্ষ্য ও প্রকল্প থাকে যেগুলো বাস্তবায়নের জন্য দীর্ঘসময়ের প্রয়োজন। তাই দীর্ঘকালীন প্রেক্ষাপটে কিছু অর্থনৈতিক সামাজিক উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের জন্য যে পরিকল্পনা প্রণীত হয়, তাকে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বলে। দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে প্রেক্ষিত পরিকল্পনাও বলা হয়। উদ্দীপকে ২০১৬-২০৩৬ বছরমেয়াদি পরিকল্পনা হলো একটি প্রেক্ষিত পরিকল্পনা। একটি দেশে পরপর কয়েকটি মধ্যমমেয়াদি পরিকল্পনার সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদি বা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করা হয়। এ ধরনের পরিকল্পনার ব্যাপ্তি ১০ থেকে ২৫ বছর পর্যন্ত হতে পারে। সাধারণত প্রাকৃতিক সম্পদ আবিষ্কার, উত্তোলন ও ব্যবহার, কৃষি পরিবর্তন, পরিবেশগত উন্নয়ন ইত্যাদি উদ্দেশ্যে এ পরিকল্পনার প্রণীত হয়।

উত্তর

উদ্দীপকে 'Y′Y^{\prime} দেশের সরকার একটি মধ্যম ও একটি দীর্ঘমেয়াদি তথা প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনাগুলোর উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গৃহীত পদক্ষেপগুলো ওই দেশে বিদ্যমান দারিদ্র্য বিমোচন কতটা সহায়ক হবে তা নিচে বিশ্লেষণ করা হলো: বর্তমান কালের বিশেষজ্ঞদের ধারণা, কোনো দেশে দারিদ্র্য বিমোচনের অন্যতম উপায় হলো উন্নত মানবসম্পদ সৃষ্টি, মানবসম্পদ উন্নত ও দক্ষ হয়ে উঠলে তারা বিভিন্ন উপায়ে সহজেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। তাছাড়া উন্নত মানবসম্পদ যেখানেই নিয়োজিত হোক না কেন, তারা উৎপাদন ও আয় বৃদ্ধিতে সহায়তা করে দারিদ্র্য দূর করতে পারে। এ রকম ধারণার প্রেক্ষিতে 'Y′Y^{\prime} দেশের সরকার পরিকল্পনাগুলোর মেয়াদে দারিদ্র্য বিমোচনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আইসিটি তথা তথ্যপ্রযুক্তি বর্তমান বিশ্বে সর্বপ্রকার উন্নয়ন কর্মকাণ্ড, সুষ্ঠু উপায়ে পরিচালনার অন্যতম হাতিয়ার। 'Y′Y^{\prime} দেশের সরকার তাই তথ্যপ্রযুক্তির ব্যবহার শেখার জন্য স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কম্পিউটার শিক্ষা কার্যক্রম চালু করেছে। দক্ষ মানবসম্পদ সৃষ্টির জন্য সরকার শিক্ষার সকল স্তরে আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করেছে। তাছাড়া এ শিক্ষা ও তার ব্যবহার উৎসাহিত করার জন্য সকল ইউনিয়ন বিনামূল্যে ইন্টারনেট সুবিধা প্রদান করছে। প্রাথমিক শিক্ষা উন্ননত মানবসম্পদ সৃষ্টির প্রথম সোপান। তাই দেশের সরকার সকল শিশুর স্কুল গমন নিশ্চিত করেছে। ফলে দীর্ঘমেয়াদে দেশে কেউ নিরক্ষর থাকবে না। দারিদ্র্য বিমোচনের সকল সক্ষম লোকের জন্য কর্মসংস্থান জরুরি। এ ধারণার বশবর্তী হয়ে সরকার দেশের সকল পরিবারের কমপক্ষে একজন সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। উপরের আলোচনার আলোকে বলা যায়, 'Y′Y^{\prime} দেশের সরকারের গৃহীত পদক্ষেপসমূহ দেশের বিদ্যমান দারিদ্র্য মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSCEconomics 2nd PaperChapter 10 : উন্নয়ন পরিকল্পনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাতীয় সংসদ অধিবেশন চলছে, সংসদ সদস্য জনাব 'ক' প্রশ্ন করলেন, সরকার অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে কেন সফলতার মুখ দেখে না? মাননীয় পরিকল্পনামন্ত্রী এর উত্তর দিতে গিয়ে বলেন, দেশে সঠিক পরিসংখ্যান তথ্যের ব্যাপক অভাব রয়েছে। পরিসংখ্যান তথ্য সংগ্রহকারীদের তেমন কোনো অভিজ্ঞতা নেই। এছাড়াও দেশে প্রয়োজনীয় পরিকল্পনা বিশেষজ্ঞ নেই। এসব কারণেই আমাদের পরিকল্পনাগুলো সফলতার মুখ দেখে না ।
ক
বিকেন্দ্রীয় পরিকল্পনা কী?
খ
উন্নয়ন পরিকল্পনায় জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা যায়- বুঝিয়ে লেখ ।
গ
উদ্দীপকে মাননীয় পরিকল্পনামন্ত্রীর দেওয়া উত্তরে বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার যেসব সমস্যা প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর
ঘ
উদ্দীপকের উক্ত সমস্যাগুলোর কারণেই কি অর্থনৈতিক পরিকল্পনা সফল হয় না বলে তুমি মনে কর— মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.উন্নয়ন পরিকল্পনায় জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা যায়- বুঝিয়ে লেখ ।

উন্নয়ন পরিকল্পনায় জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা যায়- বুঝিয়ে লেখ ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিকেন্দ্রীয় পরিকল্পনা কী?

বিকেন্দ্রীয় পরিকল্পনা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অর্থমন্ত্রী জাতীয় সংসদে বক্তৃতাদানকালে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেন। তিনি বললেন, হাওরে অসময়ে বন্যায় এবং উত্তর অঞ্চলে দীর্ঘমেয়াদি বন্যায় ফসলের যে ক্ষতি হয়েছে তা মোকাবিলার জন্য কিছু জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া পঞ্চবার্ষিক পরিকল্পনাতেও খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে ধানের উৎপাদন বৃদ্ধির জন্য এক্ষেত্রে প্রয়োজনীয় গবেষণার লক্ষ্যে ২০ বছরমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
ক
প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল লেখ ।
খ
উত্তম পরিকল্পনায় উৎপাদন কৌশল নিরূপণ বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে অর্থমন্ত্রী জাতীয় সংসদে বক্তৃতাদানকালে যে সমস্ত পরিকল্পনার কথা বলেছেন তার মেয়াদকাল ও উদ্দেশ্যসহ ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার যৌক্তিকতা মূল্যায়ন কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.উত্তম পরিকল্পনায় উৎপাদন কৌশল নিরূপণ বলতে কী বোঝায়?

উত্তম পরিকল্পনায় উৎপাদন কৌশল নিরূপণ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল লেখ ।

প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল লেখ ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আনিস ও আনিকা 'ক' দেশের নাগরিক। আনিসের বাবা ধনী। তাই আনিস বিদেশে পড়তে যায়। আনিকারা আট-ভাইবোন। বাবার আয় সামান্য। তাই আনিকারা পড়ালেখার পরিবর্তে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। আনিসের বাবার তুলনায় আনিকাদের সম্পদ অতি সামান্য ।
ক
বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলতে কী বোঝায়?
খ
উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন কেন?
গ
'ক' দেশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কি? ব্যাখ্যা কর।
ঘ
'ক' দেশে সুষম উন্নয়ন ঘটাতে হলে কোন কোন ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ অত্যন্ত জরুরি? যুক্তিসহকারে উত্তর দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন কেন?

উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলতে কী বোঝায়?

বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের উক্ত সমস্যাগুলোর কারণেই কি অর্থনৈতিক পরিকল্পনা সফল হয় না বলে তুমি মনেউদ্দীপকে মাননীয় পরিকল্পনামন্ত্রীর দেওয়া উত্তরে বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনারউন্নয়ন পরিকল্পনায় জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা যায়- বুঝিয়ে লেখ ।বিকেন্দ্রীয় পরিকল্পনা কী?উদ্দীপকের সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার যৌক্তিকতা মূল্যায়ন কর ।উদ্দীপকে অর্থমন্ত্রী জাতীয় সংসদে বক্তৃতাদানকালে যে সমস্ত পরিকল্পনার কথা বলেছেন উত্তম পরিকল্পনায় উৎপাদন কৌশল নিরূপণ বলতে কী বোঝায়?প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল লেখ ।'ক' দেশে সুষম উন্নয়ন ঘটাতে হলে কোন কোন ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ অত্যন্ত জরুরি? 'ক' দেশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কি? ব্যাখ্যা কর।উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন কেন?বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলতে কী বোঝায়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।