বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে সমাজের কী কী পরিবর্তন হয়েছে বলে পলাশ সাহেব মনে করেন? ব্যাখ্যা করো।
উত্তর: বিশ্বায়নের কিছু নেতিবাচক দিক থাকলেও ইতিবাচক দিকই বেশি। বর্তমানে বিশ্বায়নের ফলে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে তথ্য ও প্রযুক্তির অবাধ প্রবাহ ঘটছে। বাণিজ্য উদারীকরণ ও বাজার উন্মুক্ত হচ্ছে। এ অবস্থা আমাদের দেশসহ পৃথিবীর সকল দেশের মানুষের চাল-চলন, জীবনযাত্রা, চিন্তা-ভাবনা, চিত্তবিনোদন বদলে দিচ্ছে। পরিবর্তনের এ ছোঁয়া দেশের সুদূরের গ্রামগুলোতেও লেগেছে। বিশ্বায়নের ফলে এ পরিবর্তন অনেক বছর পরে দেশে ফিরে আসা পলাশ সাহেবের চোখে লেগেছে। গ্রামের পথ চলতে গিয়ে তিনি লক্ষ করেন, যে গ্রাম একসময় রাতের অন্ধকারে ডুবে যেত, লণ্ঠনের স্তিমিত আলোয় মানুষ কোনো রকম তার রাতের কাজ-কর্ম করত, সে গ্রাম এখন রাতে বিদ্যুতের আলোয় উদ্ভাসিত হয়। আবার, লোক হাতে চালানো তালের পাখার পরিবর্তে বৈদ্যুতিক ফ্যান, কয়লার চুলায় চায়ের কেটলির পরিবর্তে বৈদ্যুতি কেটলি ব্যবহার করছে। পঞ্চাশের দশকের রেডিওর স্থান দখল করেছে ঝকঝকে রঙিন টেলিভিশন। ডিস লাইনের বদৌলতে এখন বিশ্বের চিত্তবিনোদনের ভান্ডার গ্রামের মানুষের কাছেও উন্মুক্ত সে কেবল দেখছেই না, শিখছেও। পলাশ সাহেবের দেখা গ্রামে এখন মেঠোপথে মোটরসাইকেল চলে, মাঠে পাওয়ারটিলার দ্বারা জমি চাষ হয়, নদী-নালা থেকে সেঁউত-ঝুড়ির সাহায্যে পানিসেচ না করে শ্যালো ও ডিপ টিউবওয়েলের সাহায্যে পানি সেচ দেওয়া হয়। এখন কৃষক ঘরে বসেই তার কম্পিউটারের সাহায্যে কৃষি-উৎপাদন ও কৃষি সম্পর্কিত সর্বশেষ বিভিন্ন তথ্য সংগ্রহ ও ব্যবহার করতে পারছে। বিশ্বায়নের হাত ধরেই এ পরিবর্তন এসেছে। সুতরাং বলা যায়, পলাশ সাহেব মনে করেন বিশ্বায়নের প্রেক্ষিতে সমাজের উপরিউল্লিখিত পরিবর্তনগুলো ঘটেছে।
HSC Economics 2nd Paper Chapter 10 : উন্নয়ন পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 10 : উন্নয়ন পরিকল্পনা · সৃজনশীল
বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে সমাজের কী কী পরিবর্তন হয়েছে বলে পলাশ সাহেব…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর