বিশেষজ্ঞগণের আশাবাদের আলোকে বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশ সরকার রূপকল্প-২০২১ এর সুনির্দিষ্ট ২২টি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ষষ্ঠ ও সপ্তম পঞ্চ-বার্ষিক পরিকল্পনা এবং একটি প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছে। বিশেষজ্ঞগণ আশাবাদ ব্যক্ত করেন এসব পরিকল্পনার সফল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক প্রযুক্তি ও শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের দেশে উন্নীত করা সম্ভব হবে। বিশেষজ্ঞগণের এ আশাবাদের আলোকে বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব নিচে আলোচনা করা হলো। বাংলাদেশে যথেষ্ট প্রাকৃতিক ও মানবসম্পদ থাকলেও তার সুষ্ঠু ব্যবহার হয় না। এ অবস্থায় উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে যথেষ্ট সময় নিয়ে এবং উপযুক্ত নীতি কৌশল অবলম্বনের দ্বারা সকল সম্পদের কাম্য ব্যবহার সম্ভব। বাংলাদেশের জনসংখ্যা অতিরিক্ত ও জন্মহার বেশি। প্রাপ্ত সম্পদের সাথে দারুণভাবে অসংগতিপূর্ণ হয়ে ওঠায় বিভিন্ন আর্থ-সামাজিক সমস্যা সৃষ্টি হয়েছে, যা উন্নয়নের গতিরোধ করছে। এ অবস্থায় জন্মহার হ্রাসের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য দীর্ঘ সময়ব্যাপী নানা কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। এক্ষেত্রে উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ খাত হলো কৃষি ও শিল্প। বর্তমানে কৃষিতে আধুনিকীকরণের ছোঁয়া লাগলেও তা এখনো ব্যাপক হয়নি; অন্যদিকে, দেশে ভারী শিল্পের অভাবে শিল্পোন্নয়নের গতি মন্থর। এ অবস্থায় এ দুটি খাতের ধারাবাহিক ও দ্রুত উন্নয়নের জন্য পরিকল্পনা প্রণয়ন একান্ত জরুরি। বাংলাদেশে বিগত কয়েক দশক ধরে কৃষি ও শিল্প খাতে যে আধুনিকীকরণ ঘটেছে ও উৎপাদনশীলতা বেড়েছে তা প্রকৃত অর্থে এ যাবৎ গৃহীত কয়েকটি উন্নয়ন পরিকল্পনার মাধ্যমেই সম্ভব হয়েছে। বাংলাদেশে বেকার সমস্যা প্রকট; জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই বেকার। দেশে আয় বৈষম্যও প্রকট। ফলে জনসাধারণের জীবনযাত্রার মানও বেশ নীচু। এ প্রেক্ষিতে বিনিয়োগ ব্যাপকভাবে বৃদ্ধি করা হলে বেকারত্ব কমবে, কর্মসংস্থান বাড়বে, আয় বৈষম্য কমবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। কিন্তু এ বিরাট ও ব্যয়বহুল কাজ সুচিন্তিত পরিকল্পনা ছাড়া করা সম্ভব নয়। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে বিশেষজ্ঞদের আশাবাদ বাস্তবায়িত করার জন্য বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনার যথেষ্ট গুরুত্ব রয়েছে।
HSC Economics 2nd Paper Chapter 10 : উন্নয়ন পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 10 : উন্নয়ন পরিকল্পনা · সৃজনশীল
বিশেষজ্ঞগণের আশাবাদের আলোকে বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব ব্য…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর