বিশেষজ্ঞগণের আশাবাদের আলোকে বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: বিশেষজ্ঞরা আশা করছেন, উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক প্রযুক্তি ও শিল্প সমৃদ্ধ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। স্বাধীনতার ৪৬ বছর পরেও বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশকে এখনও দারিদ্র্যের সাথে লড়াই করতে হচ্ছে। এ দারিদ্র্য নিরসনে উন্নয়ন পরিকল্পনার ভূমিকা অপরিসীম। সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য দূর করা সম্ভব। জাতীয় মাথাপিছু আয় বৃদ্ধি, ক্রমবর্ধমান খাদ্য ঘাটতি দূর, বেকার সমস্যা সমাধানের জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে ধনবৈষম্য দূর করে সম্পদের সুষম ও ন্যায়সংগত বণ্টন করা যেতে পারে। একটি পরিকল্পিত অর্থনীতির মাধ্যমে মূলধন গঠন ও বিনিয়োগ বৃদ্ধি পায়। বাংলাদেশের অর্থনীতি প্রধানত বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল। খাদ্যসহ বিভিন্ন পণ্য অন্যদেশ থেকে আনতে হয়। সুষ্ঠু পরিকল্পনা গ্রহণের সাহায্যে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা তথা দারিদ্র্য হ্রাস সম্ভব। সুতরাং বলা যায়, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের সার্বিক উন্নতির জন্য উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।
HSC Economics 2nd Paper Chapter 10 : উন্নয়ন পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 10 : উন্নয়ন পরিকল্পনা · সৃজনশীল
বিশেষজ্ঞগণের আশাবাদের আলোকে বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব ব্য…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর