উদ্দীপকের আলোকে উন্নয়ন পরিকল্পনা গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। 'সীমিত সম্পদের দ্বারা অর্থনৈতিক অগ্রগতির জন্য সুনিশ্চিত ও সুপরিকল্পিত কর্মসূচিই হলো উন্নয়ন পরিকল্পনা। বর্তমানে গণতান্ত্রিক বিশ্বে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেমন: আয় বৈষম্য হ্রাস, বেকারত্ব ও দারিদ্র্য লাঘব, কর্মসংস্থান জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি। উদ্দীপকে উন্নয়নশীল দেশে পরিকল্পনার গুরুত্বের কথা বলা হয়েছে। সুষম উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হলে বেকারত্ব হ্রাস পাবে। সর্বপরি, দারিদ্র্য হ্রাস পাবে। এছাড়া, দেশের মুদ্রাস্ফীতি রোধ ও ধনী-গরিবের মধ্যে আয় বৈষম্য দূর করার ক্ষেত্রেও উন্নয়ন পরিকল্পনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিকল্পিত অর্থনীতিতে শুধু সামাজিকভাবে কাম্য পণ্যসামগ্রী উৎপাদনের জন্য সম্পদ বিনিয়োগ করা হয়। এর ফলে মুদ্রাস্ফীতি হ্রাস পায়। পরিকল্পনার মাধ্যমে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হলে উৎপাদনের পরিমাণ তথা জাতীয় আয় বৃদ্ধি পাবে। ফলে জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে। তাই বলা যায়, উন্নয়নশীল দেশগুলোর; যেমন- বাংলাদেশের উন্নয়নে যথাযথ উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব বাড়ছে।
HSC Economics 2nd Paper Chapter 10 : উন্নয়ন পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 10 : উন্নয়ন পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উন্নয়ন পরিকল্পনা গুরুত্ব ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর