কী কী কারণে উন্নয়ন পরিকল্পনা ব্যর্থ হয়? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: বিভিন্ন কারণে উন্নয়ন পরিকল্পনা ব্যর্থ হতে পারে। সম্পদের সুষ্ঠু দক্ষ ও উত্তম ব্যবহার নিশ্চিত করতে না পারলে উন্নয়ন পরিকল্পনা ব্যর্থ হয়। পর্যাপ্ত মূলধন ব্যতীত অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন অসম্ভব। উন্নয়নশীল দেশে মূলধনের অভাবে উন্নয়ন পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। বাংলাদেশের মতো জনবহুল দেশের শ্রমিকেরা অজ্ঞ, অশিক্ষিত ও নিয়তিনির্ভর হয়ে থাকে। যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে তারা সাধারণত অদক্ষ হয়ে থাকে। এমতাবস্থায় দক্ষ মানবসম্পদের অভাবে উন্নয়ন পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন সম্ভব হয় না। উদ্দীপকে উন্নয়নশীল দেশে মূলধনের অভাব, ঋণের অভাব ও দুর্নীতির জন্য উন্নয়ন পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো উন্নত আর্থ-সামাজিক অবকাঠামো। উন্নত পরিবহণ ও যোগাযোগব্যবস্থার অভাব, বিদ্যুৎ শক্তির নিরবচ্ছিন্ন যোগানের অভাব, উন্নত ব্যাংক ও অর্থ যোগান প্রতিষ্ঠানের অভাবে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও সুষ্ঠু বাস্তবায়ন সম্ভব হয় না। এছাড়া, অনেক দেশে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ থেকে বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি বড় সমস্যা। সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারিত না থাকার কারণে উন্নয়ন পরিকল্পনা ব্যর্থ হয়। অন্যদিকে, দুর্নীতিমুক্ত ও দক্ষ প্রশাসন পরিকল্পনার সফলতার জন্য অপরিহার্য। কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের প্রশাসনিক কাঠামো অদক্ষ ও দুর্বল হয়। এজন্য উন্নয়ন পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করা যায় না। তাছাড়া পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য জনসংখ্যা, শিক্ষা, স্বাস্থ্য, আমদানি-রপ্তানি ইত্যাদি সম্পর্কে পর্যাপ্ত সঠিক তথ্য ও উপাত্ত প্রয়োজন। প্রয়োজনীয় তথ্য-উপাত্তের অভাবে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। সুতরাং বলা যায়, উল্লিখিত বাধাগুলোর জন্য উন্নয়নের লক্ষ্যে গৃহীত পরিকল্পনাগুলোর বাস্তবায়ন বিঘ্নিত হয়। ফলে উন্নয়ন পরিকল্পনাগুলো তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়।
HSC Economics 2nd Paper Chapter 10 : উন্নয়ন পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 10 : উন্নয়ন পরিকল্পনা · সৃজনশীল
কী কী কারণে উন্নয়ন পরিকল্পনা ব্যর্থ হয়? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর