শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের দেশটির গৃহীত 'ব্যবস্থাপত্রকে' অর্থনীতির ভাষায় কী বলে? বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের দেশটির গৃহীত ব্যবস্থাপত্রকে অর্থনীতির ভাষায় উন্নয়ন পরিকল্পনা বলে। আধুনিককালে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই পরিকল্পনা শব্দটির ব্যাপক ব্যবহার লক্ষ করা যায়। ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের পর রাশিয়ায় সর্বপ্রথম অর্থনৈতিক বিষয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়। মূলত ১৯২৮ সালের পর পরিকল্পিত অর্থব্যবস্থার যাত্রা শুরু হয়। উন্নয়ন পরিকল্পনা ধারণাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী সমর্থন লাভ করেছে। উন্নয়ন পরিকল্পনা বলতে কোনো দেশের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা বিচার-বিশ্লেষণ করে দেশে কী উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা এবং কার জন্য উৎপাদন করা হবে ইত্যাদি বিষয়ে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত স্থির করা বোঝায়। কোনো দেশের সুনির্দিষ্ট সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অর্জন করার জন্য যে পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হয় তাকে উন্নয়ন পরিকল্পনা বলে। মানুষের জীবনযাত্রার মান ও মাথাপিছু আয় বৃদ্ধি করার বিজ্ঞানসম্মত কর্মসূচিই হচ্ছে উন্নয়ন পরিকল্পনা।

HSC Economics 2nd Paper Chapter 10 : উন্নয়ন পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · Chapter 10 : উন্নয়ন পরিকল্পনা · সৃজনশীল

উদ্দীপকের দেশটির গৃহীত 'ব্যবস্থাপত্রকে' অর্থনীতির ভাষায় কী বলে? বর…

উদ্দীপক

একটি সদ্য স্বাধীন ও উন্নয়নশীল দেশ। দেশটির জনসংখ্যার একটি বিরাট অংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। দেশটি দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমান বাড়ানোর জন্য প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, মূলধন গঠন, মানবসম্পদ উন্নয়ন, বেকার খাদ্য ও সমস্যার সমাধান, সুষম উন্নয়ন, লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা দূরীকরণ, বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা হ্রাস ইত্যাদি লক্ষ্যকে সামনে রেখে একটি ব্যবস্থাপত্র গ্রহণ করে। ফলে দেশটির দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্য বেশ সফলতা পায়।

Dhaka · 2018

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের প্রাপ্ত সম্পদের সুষ্ঠু ও সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে পূর্ব নির্ধারিত ও স্বচ্ছভাবে বর্ণিত অর্থনৈতিক লক্ষ্যসমূহ অর্জনের উদ্দেশ্যে কেন্দ্রীয় কর্তৃপক্ষ যে সুচিন্তিত কর্মসূচি ও কৌশল গ্রহণ করে তাকেই উন্নয়ন পরিকল্পনা বলে।

উত্তর

সাধারণত দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলতে ১০, ১৫, ২০ বা ২৫ বছর মেয়াদের ভিত্তিতে প্রণীত পরিকল্পনাকে বোঝায়। এ ধরনের পরিকল্পনাকে প্রেক্ষিত পরিকল্পনা বলা হয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হলো অপেক্ষাকৃত স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলোর জন্য পটভূমি প্রস্তুত করা। অনুন্নত ও উন্নয়নশীল দেশসমূহের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয়।

উত্তর

উদ্দীপকের দেশটির গৃহীত ব্যবস্থাপত্রকে অর্থনীতির ভাষায় উন্নয়ন পরিকল্পনা বলে। আধুনিককালে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই পরিকল্পনা শব্দটির ব্যাপক ব্যবহার লক্ষ করা যায়। ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের পর রাশিয়ায় সর্বপ্রথম অর্থনৈতিক বিষয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়। মূলত ১৯২৮ সালের পর পরিকল্পিত অর্থব্যবস্থার যাত্রা শুরু হয়। উন্নয়ন পরিকল্পনা ধারণাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী সমর্থন লাভ করেছে। উন্নয়ন পরিকল্পনা বলতে কোনো দেশের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা বিচার-বিশ্লেষণ করে দেশে কী উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা এবং কার জন্য উৎপাদন করা হবে ইত্যাদি বিষয়ে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত স্থির করা বোঝায়। কোনো দেশের সুনির্দিষ্ট সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অর্জন করার জন্য যে পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হয় তাকে উন্নয়ন পরিকল্পনা বলে। মানুষের জীবনযাত্রার মান ও মাথাপিছু আয় বৃদ্ধি করার বিজ্ঞানসম্মত কর্মসূচিই হচ্ছে উন্নয়ন পরিকল্পনা।

উত্তর

উদ্দীপকের দেশটির গৃহীত ব্যবস্থাপত্র অর্থাৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ দরিদ্র বিমোচনে অনেকটা সফল হয়েছে। কারণ কোনো দেশে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করলে নিম্নোক্ত পরিবর্তন সাধিত হয় যা দরিদ্র বিমোচনেও ব্যাপক ভূমিকা পালন করে। ১. জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর : জনসংখ্যাবহুল অর্থনীতির জন্য পরিকল্পিত উপায়ে বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনসংখ্যার গুণগত মান উন্নয়ন, তাদেরকে কর্মমুখী শিক্ষা প্রদানের দ্বারা অতিরিক্ত জনসংখ্যাকে জনশক্তিকে রূপান্তর করা সম্ভব। ২. মূলধন গঠন : স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের ইন্সিত উন্নয়নের জন্য দ্রুত মূলধন গঠন জরুরি। এক্ষেত্রে সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে ভোগব্যয় হ্রাস করে ও সঞ্চয় বৃদ্ধি করে মূলধন গঠন ত্বরান্বিত করা যায়। ৩. সম্পদের কাম্য ব্যবহার : সুনির্দিষ্ট কোনো লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পিতভাবে সম্পদের কাম্য ব্যবহারের মাধ্যমে সুষ্ঠু ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। ৪. আয় বৈষম্য হ্রাস : জাতীয় আয় বৃদ্ধি ও তার সুষ্ঠু ন্যায়সংগত বণ্টন নিশ্চিত করার মাধ্যমে সমাজে ধনী ও দরিদ্রের মাঝে আয় বৈষম্য হ্রাসে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ অপরিহার্য। ৫. নিয়োগস্তর বৃদ্ধি : উন্নয়নশীল দেশে প্রকট বেকার সমস্যা বিদ্যমান। বিনিয়োগের স্বল্পতাই এ বেকারত্বের মূল কারণ। তাই পরিকল্পিতভাবে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করা হলে দেশে নিয়োগস্তর বৃদ্ধি পাবে তথা বেকার সমস্যা হ্রাস পাবে। ৬. খাদ্য ঘাটতি পূরণ : অনুন্নত দেশে স্বল্প উৎপাদনের জন্য খাদ্য ঘাটতি দেখা দেয়, ফলে শিল্পোন্নয়ন ব্যাহত হয়। বাস্তবসম্মত ও কার্যকর, পরিকল্পনার মাধ্যমে খাদ্যোৎপাদন বৃদ্ধি করে খাদ্য সমস্যার সমাধান করা সম্ভব। ৭. কৃষি ও শিল্পের উন্নয়ন : সীমাবদ্ধ সম্পদের সাহায্যে স্বল্প সময়ে দেশের জাতীয় উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কৃষি ও শিল্পের উন্নয়নের জন্য পরিকল্পিত উন্নয়ন প্রক্রিয়া প্রয়োজন । কারণ বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। এখানে শুধু কৃষি অথবা শিল্পের একক উন্নয়ন দ্বারা দেশের দ্রুত উন্নয়ন সাধন সম্ভব নয় । প্রয়োজন উভয় খাতের সুসমন্বিত উদ্যোগ ও উন্নয়ন । অর্থাৎ দেখা যায়, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করলে দেশে উল্লিখিত পরিবর্তনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন হয়।
HSCEconomics 2nd PaperChapter 10 : উন্নয়ন পরিকল্পনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাতীয় সংসদ অধিবেশন চলছে, সংসদ সদস্য জনাব 'ক' প্রশ্ন করলেন, সরকার অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে কেন সফলতার মুখ দেখে না? মাননীয় পরিকল্পনামন্ত্রী এর উত্তর দিতে গিয়ে বলেন, দেশে সঠিক পরিসংখ্যান তথ্যের ব্যাপক অভাব রয়েছে। পরিসংখ্যান তথ্য সংগ্রহকারীদের তেমন কোনো অভিজ্ঞতা নেই। এছাড়াও দেশে প্রয়োজনীয় পরিকল্পনা বিশেষজ্ঞ নেই। এসব কারণেই আমাদের পরিকল্পনাগুলো সফলতার মুখ দেখে না ।
ক
বিকেন্দ্রীয় পরিকল্পনা কী?
খ
উন্নয়ন পরিকল্পনায় জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা যায়- বুঝিয়ে লেখ ।
গ
উদ্দীপকে মাননীয় পরিকল্পনামন্ত্রীর দেওয়া উত্তরে বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার যেসব সমস্যা প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর
ঘ
উদ্দীপকের উক্ত সমস্যাগুলোর কারণেই কি অর্থনৈতিক পরিকল্পনা সফল হয় না বলে তুমি মনে কর— মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.উন্নয়ন পরিকল্পনায় জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা যায়- বুঝিয়ে লেখ ।

উন্নয়ন পরিকল্পনায় জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা যায়- বুঝিয়ে লেখ ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিকেন্দ্রীয় পরিকল্পনা কী?

বিকেন্দ্রীয় পরিকল্পনা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অর্থমন্ত্রী জাতীয় সংসদে বক্তৃতাদানকালে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেন। তিনি বললেন, হাওরে অসময়ে বন্যায় এবং উত্তর অঞ্চলে দীর্ঘমেয়াদি বন্যায় ফসলের যে ক্ষতি হয়েছে তা মোকাবিলার জন্য কিছু জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া পঞ্চবার্ষিক পরিকল্পনাতেও খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে ধানের উৎপাদন বৃদ্ধির জন্য এক্ষেত্রে প্রয়োজনীয় গবেষণার লক্ষ্যে ২০ বছরমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
ক
প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল লেখ ।
খ
উত্তম পরিকল্পনায় উৎপাদন কৌশল নিরূপণ বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে অর্থমন্ত্রী জাতীয় সংসদে বক্তৃতাদানকালে যে সমস্ত পরিকল্পনার কথা বলেছেন তার মেয়াদকাল ও উদ্দেশ্যসহ ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার যৌক্তিকতা মূল্যায়ন কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.উত্তম পরিকল্পনায় উৎপাদন কৌশল নিরূপণ বলতে কী বোঝায়?

উত্তম পরিকল্পনায় উৎপাদন কৌশল নিরূপণ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল লেখ ।

প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল লেখ ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আনিস ও আনিকা 'ক' দেশের নাগরিক। আনিসের বাবা ধনী। তাই আনিস বিদেশে পড়তে যায়। আনিকারা আট-ভাইবোন। বাবার আয় সামান্য। তাই আনিকারা পড়ালেখার পরিবর্তে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। আনিসের বাবার তুলনায় আনিকাদের সম্পদ অতি সামান্য ।
ক
বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলতে কী বোঝায়?
খ
উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন কেন?
গ
'ক' দেশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কি? ব্যাখ্যা কর।
ঘ
'ক' দেশে সুষম উন্নয়ন ঘটাতে হলে কোন কোন ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ অত্যন্ত জরুরি? যুক্তিসহকারে উত্তর দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন কেন?

উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলতে কী বোঝায়?

বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের উক্ত সমস্যাগুলোর কারণেই কি অর্থনৈতিক পরিকল্পনা সফল হয় না বলে তুমি মনেউদ্দীপকে মাননীয় পরিকল্পনামন্ত্রীর দেওয়া উত্তরে বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনারউন্নয়ন পরিকল্পনায় জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা যায়- বুঝিয়ে লেখ ।বিকেন্দ্রীয় পরিকল্পনা কী?উদ্দীপকের সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার যৌক্তিকতা মূল্যায়ন কর ।উদ্দীপকে অর্থমন্ত্রী জাতীয় সংসদে বক্তৃতাদানকালে যে সমস্ত পরিকল্পনার কথা বলেছেন উত্তম পরিকল্পনায় উৎপাদন কৌশল নিরূপণ বলতে কী বোঝায়?প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল লেখ ।'ক' দেশে সুষম উন্নয়ন ঘটাতে হলে কোন কোন ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ অত্যন্ত জরুরি? 'ক' দেশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কি? ব্যাখ্যা কর।উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন কেন?বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলতে কী বোঝায়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।