A ও B দেশের পরিকল্পনার মৌলিক কোনো পার্থক্য কি?
উত্তর: উদ্দীপকে A দেশের পরিকল্পনা স্বল্পমেয়াদি পরিকল্পনা আর B দেশের প্ররিকল্পনা মধ্যমেয়াদি পরিকল্পনা। এ দুই পরিকল্পনার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। স্বল্পমেয়াদি কিছু সুনির্দিষ্ট অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে স্বল্পমেয়াদি পারিকল্পনা বলে। এ পরিকল্পনার মধ্যে এমন ধরনের কর্মসূচি, প্রকল্প ও লক্ষ্য অন্তর্ভুক্ত থাকে যেগুলো জাতীয় স্বার্থে অল্প কয়েক বছরের মধ্যেই বাস্তবায়িত হওয়া প্রয়োজন। প্রচলিত অর্থে বাংলাদেশের দ্বিবার্ষিক ও পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলোকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলা হয়। সাধারণত স্বল্পমেয়াদি পরিকল্পনার সময়সীমা সর্বোচ্চ পাঁচ বছর হতে পারে। রাষ্ট্রীয় সাময়িক কোনো পরিস্থিতির সৃষ্টি, সামাজিক খাদ্য পরিস্থিতির উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগের সময় পরিস্থিতির মোকাবিলা ইত্যাদি ক্ষেত্রে স্বল্পমেয়াদি পরিকল্পনার ব্যবহার করা হয় অন্যদিকে, যখন সুনির্দিষ্ট কতকগুলো আর্থসামাজিক লক্ষ্য কয়েক বছর সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হয়. তখন এ ধরনের পরিকল্পনাকে মধ্যমমেয়াদি পরিকল্পনা বলে অন্যভাবে বলা যায়, এক বছরের বেশি কিন্তু ৫ বছরের কম সময়ের জন্য প্রণীত পরিকল্পনাকে মধ্যমমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বলে যেমন- বাংলাদেশে ১৯৭৮ সালে প্রণীত দ্বিবার্ষিক পরিকল্পনা হলো মধ্যমমেয়াদি পরিকল্পনা।
HSC Economics 2nd Paper Chapter 10 : উন্নয়ন পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 10 : উন্নয়ন পরিকল্পনা · সৃজনশীল
A ও B দেশের পরিকল্পনার মৌলিক কোনো পার্থক্য কি?
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর