উদ্দীপক হতে সরকারি আয়ের উৎসের একটি তালিকা তৈরি করো।
উত্তর: প্রদত্ত উদ্দীপকে সরকারি আয়ের বিভিন্ন উৎস উল্লেখ করা হয়েছে। তার ভিত্তিতে নিচে সরকারি আয়ের একটি তালিকা তৈরি করা হলো- ১. ফি ২. আয়কর ৩. মূল্য সংযোজন কর ৪. বৈদেশিক সাহায্য ৫. দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে ঋণ ৬. নতুন নোট ছাপানো। ১. সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধাদানের বদলে তার কাছ থেকে পূর্ব-নির্ধারিত হারে যে অর্থ আদায় করে তাকে ফি বলে। ২. একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক আর্থিক বছরে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্জিত আয়ের ওপর সরাসরি ধার্যকৃত করই হলো আয়কর। ৩. কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বাজার দাম এবং ঐ পণ্য উৎপাদনের ব্যবহৃত উপকরণ ব্যয়ের পার্থক্যকে মূল্য সংযোজন বলে; এর ওপর যে হারে কর আদায় করা হয় তাই হলো মূল্য সংযোজন। ৪. বিদেশি কোনো ব্যক্তি, এনজিও, আর্থিক প্রতিষ্ঠান বা সরকার কর্তৃক প্রদত্ত সাহায্য ও অনুদান সরকারের আয়ের অন্যতম উৎস। ৫. দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে স্বল্পহার সুদে গৃহীত ঋণ হলো সরকারি আয়ের উৎস। ৬. সরকার বাড়তি ব্যয় নির্বাহের জন্য কখনো কখনো নোট ছাপায়, যা তার আয়।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপক হতে সরকারি আয়ের উৎসের একটি তালিকা তৈরি করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর