সরকারের ঋণ গ্রহণের মাধ্যমে ব্যয় নির্বাহের অসুবিধা সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: সরকার তার রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার স্বার্থে দেশীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা অন্যকোনো রাষ্ট্রের কাছ থেকে ঋণ গ্রহণ করলে তাকে সরকারি ঋণ বলে। উন্নয়নশীল দেশে সাধারণত ঘাটতি বাজেট পরিলক্ষিত হয়, ফলে সরকার ঋণ গ্রহণে বাধ্য হয়। এ সকল ঋণ পরিশোধের তথা ব্যয় নির্বাহের ক্ষেত্রে কিছু অসুবিধা পরিলক্ষিত হয়। নিচে তা তুলে ধরা হলো: ১. সরকার ঋণকে অর্থ সংগ্রহের সহজ উৎসরূপে ব্যবহার করার জন্য প্রলোভিত হতে পারে। ২. এ ঋণ অনেক সময় রাজনৈতিক নেতারা দলীয় স্বার্থে ব্যবহার করে। ৩. সরকারি ঋণের পরিমাণ বেশি হলে সমাজে আয় ও ধন বৈষম্য বৃদ্ধি পায়। ৪. ঋণের প্রকৃত ভার দেশবাসীকেই বহন করতে হয় এবং জাতীয় আয়ের একাংশ সুদ হিসেবে চলে যায়। ৫. এ ঋণের ফলে বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ে। ৬. এ ঋণ গ্রহণ করার ব্যাপারে সরকারকে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। এ ছাড়া দাতা দেশের শর্ত পূরণ করে কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে যেকোনো উন্নয়নশীল দেশকে অনেক সমস্যায় পড়তে হয় যা উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। আমাদের দেশের অশিক্ষিত জনগণ শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে অর্থ বিনিয়োগে উৎসাহী নয়। ফলে সরকারের পক্ষে ঋণ সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। পরিশেষে বলা যায় যে, সরকারি ঋণ গ্রহণ ও এর ব্যয় নির্বাহের ক্ষেত্রে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, যা কাঙ্ক্ষিত উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করে। তাই সরকারের উচিত ঋণ গ্রহণের পরিবর্তে বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা, যাতে উন্নয়ন বাধাগ্রস্ত না হয়।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
সরকারের ঋণ গ্রহণের মাধ্যমে ব্যয় নির্বাহের অসুবিধা সম্পর্কে তোমার মত…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর