উদ্দীপকে উল্লিখিত দুটি সময়ের কৃষি পদ্ধতির সুবিধা অসুবিধা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে প্রাচীন ও আধুনিক কৃষি পদ্ধতির কথা বলা হয়েছে। আধুনিক কৃষি পদ্ধতি বলতে কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষি কাঠামোর সার্বিক পরিবর্তন আনয়নকে বোঝায়। আধুনিক যন্ত্রপাতির দ্বারা জমি চাষ, উন্নত ও উচ্চ ফলনশীল বীজ বপন, কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার, উন্নত সেচ পদ্ধতি চালু এবং বৈজ্ঞানিক প্রক্রিয়ায় ফসলের প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সবই কৃষির আধুনিক প্রযুক্তির অন্তর্ভুক্ত। প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ ছিল প্রকৃতিনির্ভর, তখন গরু দিয়ে হাল চাষ হতো। পানির জন্য বৃষ্টির অপেক্ষায় থাকতে হতো। গোবর ব্যবহার করা হতো সার হিসেবে। বর্তমানে আধুনিক প্রযুক্তিতে ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার, পাওয়ার পাম্প প্রভৃতি যন্ত্রপাতির সাহায্যে কৃষিকাজ করা হয়। বাংলাদেশে যান্ত্রিক চাষ পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে কৃষির উৎপাদন ক্ষমতা বহুগুণে বৃদ্ধি সম্ভব। এছাড়া গভীর ও অগভীর নলকূপ, শক্তিচালিত পাম্প প্রভৃতি ব্যবহারের মাধ্যমে কৃষিতে উন্নত সেচ ব্যবস্থা চালু করলে প্রকৃতির ওপর নির্ভরশীলতা হ্রাস পাবে এবং কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে। উপরিউক্ত আলোচনার ফলে বোঝা যায়, বাংলাদেশের মতো একটি গরিব দেশের সার্বিক উন্নয়নে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুবিধা ব্যাপক।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুটি সময়ের কৃষি পদ্ধতির সুবিধা অসুবিধা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
