উদ্দীপকে উল্লিখিত বিষয় কীভাবে বাংলাদেশের কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কৃষিকাজে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছে। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের কৃষিতে বিপ্লব এনে দিয়েছে। লাঙল-জোয়ালের বদলে ট্রাক্টরের ব্যবহার বর্তমানে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মূলত বাংলাদেশের কৃষিতে ট্রাক্টর, ড্রাম সিডার, হারভেস্টার মেশিন, হিমাগার প্রযুক্তিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে বাংলাদেশে ট্রাক্টর ব্যবহারের ফলে অল্প সময়ে অনেক জমি চাষ করা যাচ্ছে। বীজ বপনে ড্রাম সিডার ব্যবহারের ফলে অল্প পরিশ্রমে বিস্তীর্ণ জমিতে সারিবদ্ধভাবে বীজ বপণ করা সম্ভব হচ্ছে। আবার ফসল সংগ্রহে হারভেস্টার মেশিন ব্যবহৃত হচ্ছে 'যা খরচের পাশাপাশি আমাদের অনেক মূল্যবান সময়ও বাঁচিয়ে দিচ্ছে। বিভিন্ন জেলায় হিমাগার নির্মিত হয়েছে। ফলে বিভিন্ন পচনশীল দ্রব্য পচনের হাত থেকে রক্ষা পাচ্ছে। এতে কৃষকগণ আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছেন। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশের কৃষিতে প্রযুক্তির গুরুত্ব অপরিসীম যা কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছে।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয় কীভাবে বাংলাদেশের কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
