উদ্দীপকে আলোচিত খাদ্যশস্যটি উৎপাদনে অনুকূল নিয়ামক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত প্রধান খাদ্যশস্যটি হলো ধান। বাংলাদেশে ধান উৎপাদনের প্রধান অনুকূল নিয়ামকগুলো নিচে ব্যাখ্যা করা হলো: ১. ভূপ্রকৃতি: ধান চাষের জন্য সমতল ভূমি বিশেষ প্রয়োজন। কারণ সমতল ভূমিতে বাঁধ দিয়ে পানি ধরে রাখা হয়। এ কারণে নদী উপত্যকা ও বদ্বীপের সমতল জলাভূমিতে ধানের চাষ অধিক হয়। উঁচু নিচু পাহাড়িয়া অঞ্চলে ধান চাষ কষ্টকর ও ব্যয়সাধ্য ব্যাপার। তবুও অতিরিক্ত জনসংখ্যার চাপে এশিয়ার বৃষ্টিবহুল মৌসুমি জলবায়ু অঞ্চলের কোনো কোনো পাহাড়ের গায়ের মাটি কেটে ধাপ বা চত্বর তৈরি করে ধানের চাষ করা হয়ে থাকে। ২. জলবায়ু: ধানচাষে জলবায়ুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধান উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলের ফসল। বৃষ্টিপাত অর্থাৎ পানির যোগান এবং উত্তাপ জলবায়ুর প্রধান উপাদান। ধান চাষের জন্য ১০০ সেমি. হতে ২৫০ সেমি. বৃষ্টিপাত প্রয়োজন হয়। তবে যেসব অঞ্চলে ১৫০ সেমি. হতে ২০০ সেমি. বৃষ্টিপাত হয় ঐসব অঞ্চলে ধানের ফলন ভালো হয়। ৩. মৃত্তিকা: নদী উপত্যকার পলিমাটি ধান চাষের জন্য উপযুক্ত। পানি ধরে রাখতে পারে এরূপ পলিযুক্ত দোআঁশ মাটিতে ধান ভালো জন্মে। তাই পৃথিবীর অধিকাংশ নদী উপত্যকা এবং নদীর বদ্বীপসমূহ ধান চাষের প্রধান কেন্দ্র। ৪. শ্রমিক: ধান রোপণ থেকে শুরু করে কাটা ও মাড়াই পর্যন্ত প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। বাংলাদেশের ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোতে সস্তা ও দক্ষ শ্রমিক সহজে পাওয়া যায়।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত খাদ্যশস্যটি উৎপাদনে অনুকূল নিয়ামক ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
