রহিমের খামারে উৎপাদনের ক্ষেত্রে কোন বিধিটি কার্যকর এবং কেন তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রহিমের খামারে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলতে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো একটি উপকরণ (যেমন শ্রম) নিয়োগ বৃদ্ধি করলে প্রথম দিকে প্রান্তিক উৎপাদন (MP) বৃদ্ধির কারণে মোট উৎপাদন (TP) ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। আর, দ্বিতীয় পর্যায়ে MP হ্রাস পাওয়ায় TP ক্রমহ্রাসমান হারে বাড়ে। এক পর্যায়ে TP সর্বোচ্চ হলে MP শূন্য হয় এবং এর পরে উপকরণ বাড়ানো হলে MP ঋণাত্মক হয় ফলে TP কমতে থাকে। উদ্দীপকের সূচিতে লক্ষ করা যায় রহিমের খামারে অন্যান্য উপাদান ও কলাকৌশল স্থির রেখে শুধু শ্রম নিয়োগ বাড়ানো হলে প্রাথমিক পর্যায়ে প্রান্তিক উৎপাদন (MP) বাড়ার ফলে মোট উৎপাদন বাড়ে। কিন্তু প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে কমতে থাকে। সূচিতে দেখা যায়, রহিম তার খামারে ১ একক শ্রম নিয়োগ করে ৪ একক মোট উৎপাদন পায়। পরবর্তী ২, ৩ ও ৪ একক শ্রম নিয়োগ করে ১০, ১৪ ও ১৭ একক মোট উৎপাদন পায়। এখানে তার প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে কমে ১ম শ্রম নিয়োগ থেকে ৪ একক এবং ২য়, ৩য় ও ৪র্থ একক শ্রম নিয়োগ থেকে যথাক্রমে ৬, ৪ ও ৩ একক প্রান্তিক উৎপাদন পায়। সাধারণত ভূমির যোগান ও উৎপাদন কৌশল স্থির থাকা সাপেক্ষে কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বেশি কার্যকর। একই জমি বারবার ব্যবহারের ফলে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। যার ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং মোট উৎপাদন সর্বোচ্চ হওয়ার পর তা কমতে থাকে। এসব কারণেই মূলত রহিমের খামারে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
রহিমের খামারে উৎপাদনের ক্ষেত্রে কোন বিধিটি কার্যকর এবং কেন তা বিশ্ল…
উদ্দীপক

Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
'
উপরের সূচিতে লক্ষ করা যায়, ১ একক শ্রম নিয়োগে প্রান্তিক উৎপাদন হয় ৪ একক। যা চিত্রের a বিন্দু দ্বারা দেখানো হয়েছে। একইভাবে ২, ৩ এবং ৪ একক শ্রম নিয়োগে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে ৬, ৪ এবং ৩ একক। যা চিত্রে যথাক্রমে b, c এবং d বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন প্রাপ্ত a, b, c এবং d বিন্দুগুলো যোগ করে প্রান্তিক উৎপাদন রেখা (MP) পাওয়া যায়। এটিই প্রদত্ত তথ্যের আলোকে নির্ণেয় প্রান্তিক উৎপাদন রেখা।উত্তর
