Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান Economics 1st Paper

HSC Economics 1st Paper এর Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

৮৩৬

প্রশ্ন

Economics 1st Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCEconomics 1st Paperসৃজনশীল

উদ্দীপক

নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও প্রযুক্তির সাহায্যে X ও Y দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নিচের তালিকায় দেয়া হলো:- question image

Sylhet · 2017

ক
অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলতে কী বোঝায়?

উত্তর

অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলতে, জনগণ তাদের অভাব পূরণের জন্য যে পরিমাণ দ্রব্য ও সেবা ভোগ করতে চায় তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত হওয়াকে বোঝায়।
খ
ব্যষ্টিক অর্থনীতিকে কি সামষ্টিক অর্থনীতি থেকে পৃথক করা যায়?

উত্তর

ব্যষ্টিক অর্থনীতিকে সামষ্টিক অর্থনীতি থেকে পৃথক করা যায় না। এরা একে অপরের পরিপূরক। ব্যষ্টিক অর্থনীতিতে অনেক সময় ক্ষুদ্রাংশের নির্ভুল বিশ্লেষণ হয় না বলে অর্থনৈতিক সমস্যার সঠিক চিত্র পাওয়া যায় না। আবার ব্যষ্টিক আলোচনা ছাড়া কেবল সামষ্টিক আলোচনা অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য যথেষ্ট নয়। কাজেই কোনো অর্থনৈতিক সমস্যার পূর্ণ বিশ্লেষণের জন্য ব্যষ্টিক বা সামষ্টিক যেকোনো একটির ওপর নির্ভর করা যায় না। অর্থনৈতিক সমস্যার প্রকৃতি নির্ধারণ ও সঠিক বিশ্লেষণের জন্য উভয়ের বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এ জন্য ব্যষ্টিক অর্থনীতিকে সামষ্টিক অর্থনীতি থেকে পৃথক করা যায় না। এ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ পল এ. স্যামুয়েলসন বলেন, "ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে কোনো মৌলিক বিরোধ নেই; উভয়ই অতীব প্রয়োজনীয়।"
গ
উপরের উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা (PPC) অঙ্কন করো।

উত্তর

প্রদত্ত উৎপাদন সূচিটি ব্যবহার করে পাশে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। question image চিত্রে ভূমি অক্ষে X দ্রব্য এবং লম্ব অক্ষে Y দ্রব্য উৎপাদনের পরিমাণ পরিমাপ করা হয়েছে। সূচিতে দেখা যায়, প্রদত্ত সম্পদ দ্বারা প্রচলিত প্রযুক্তির অধীনে X দ্রব্যের ০ একক ও Y দ্রব্যের ১০০ একক উৎপাদন করা যায় চিত্রে যা A বিন্দু দ্বারা নির্দেশিত। আবার X দ্রব্যের ৪০,৮০ ও ১২০ একক উৎপাদন করলে Y দ্রব্যের যথাক্রমে ৯০, ৬০ ও ০ একক উৎপাদন করা যায়, যা চিত্রে আবার যথাক্রমে B, C ও D বিন্দু দ্বারা নির্দেশিত। এখন X ও Y দ্রব্য উৎপাদনের পরিমাণের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশক A, B, C ও D বিন্দগুলো যুক্ত করে AD রেখাটি টানি। এটিই হলো উদ্দীপকে প্রদত্ত সূচির ভিত্তিতে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।
ঘ
যদি উৎপাদক ৪০ একক X দ্রব্যের সাথে ৬০ একক দ্রব্য উৎপাদন করতে চায়, তা কী তোমার দৃষ্টিতে যৌক্তিক হবে? ব্যাখ্যা করো।

উত্তর

যদি উৎপাদক ৪০ একক X দ্রব্যের সাথে ৬০ একক Y দ্রব্য উৎপাদন করতে চায় আমার দৃষ্টিতে তা যৌক্তিক হবে না। যুক্তির প্রয়োজনে প্রদত্ত সূচির ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে প্রথমে উৎপাদন সম্ভাবনা রেখা AD পুনর্বার অঙ্কন করা হলো। question image এখন প্রদত্ত সম্পদ সাপেক্ষে X দ্রব্যের ৪০ একক ও Y দ্রব্যের ৬০ এককের সংমিশ্রণটি উৎপাদন করা যৌক্তিক হবে কিনা তা দেখা যাক। চিত্রে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে উৎপাদনের এ সংমিশ্রণ সূচক বিন্দু N চিহ্নিত করা হলো। চিত্রে দেখা যায়, N বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখা AD-এর ভেতরে অদক্ষ অঞ্চলে অবস্থিত। এ বিন্দুতে উৎপাদন করা যৌক্তিক নয়; কারণ প্রচলিত প্রযুক্তি ও প্রদত্ত সম্পদ ব্যবহার করে এর চেয়ে অধিক পরিমাণ উৎপাদন অর্থাৎ X দ্রব্যের ৪০ একক এবং Y দ্রব্যের ৯০ একক উৎপাদন করা সম্ভব। চিত্রে এ অবস্থা B বিন্দু দ্বারা নির্দেশিত। সুতরাং বলা যায়, যদি উৎপাদক ৪০ একক X দ্রব্যের সাথে ৬০ একক Y দ্রব্য উৎপাদনের সিদ্ধান্ত নেন তবে সে অবস্থা নিঃসন্দেহে অযৌক্তিক হবে।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

মি. হারেক একজন সফল কৃষক। বর্তমানে তিনি কৃষিবিষয়ক আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণ গ্রহণ করে তার স্বল্প জমিতে সীমিত সামর্থ্যের মধ্যে দুটি ফসলের চাষাবাদ করে ব্যাপক লাভবান হয়েছেন। তার সামর্থ্য সীমিত বিধায় তিনি তার অনেক স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। আবার, সম্পদ যাতে অপচয় না হয় সেদিকে যত্নবান থেকে তিনি একটি পণ্যের ফলন বাড়িয়ে অন্যটির ফলন কমাতে পারেন।

Barisal · 2017

ক
উৎপাদন সম্ভাবনা রেখা কী?

উত্তর

উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে।
খ
উৎপাদন সম্ভাবনা রেখার ওপর কোন বিন্দুগুলো অধিক কাম্য বিন্দু?

উত্তর

উৎপাদন সম্ভাবনা রেখার উপরে অবস্থিত বিন্দুগুলো অধিক কাম্য বিন্দু। সীমিত সম্পদ এবং অসীম অভাবের কারণে সৃষ্ট হয় অভাবের। গুরুত্ব অনুসারে অভাব সমস্যাটি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখানো হয়। এ রেখার ভেতরের বিন্দু সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে। কারণ ভেতরের বিন্দুতে সম্পদের পূর্ণ ব্যবহার হয় না। উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু অ-অর্জনযোগ্য অঞ্চল নির্দেশ করে। কারণ সম্পদের পূর্ণ ব্যবহার হলেও উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দুতে উৎপাদন করা সম্ভব হয় না। আর উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দু সম্পদের দক্ষ ব্যবহার নির্দেশ করে। কারণ উক্ত বিন্দুগুলোতে সম্পদের পূর্ণ ব্যবহার হয়। সুতরাং, উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দুগুলোই অধিক কাম্য।
গ
উদ্দীপকের আলোকে মি. হারেকের কৃষিবিষয়ক চাষাবাদ প্রক্রিয়াটি উৎপাদন সম্ভাবনা সূচির সাহায্যে ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকের মি. হারেক একজন সফল কৃষক। তিনি তার স্বল্প জমিতে সীমিত সামর্থ্যের মধ্যে দুটি ফসলের চাষাবাদ করেন। আবার সম্পদের যাতে অপচয় না হয় সেদিকে যত্নবান থেকে তিনি একটি পণ্যের ফলন বাড়িয়ে অন্যটির ফলন কমাতে পারেন। উদ্দীপকের আলোকে মি. হারেকের কৃষিবিষয়ক চাষাবাদ প্রক্রিয়াটি একটি কাল্পনিক উৎপাদন সম্ভাবনা সূচির সাহায্যে নিচে ব্যাখ্যা করা হলো- question image উদ্দীপকের মি. হারেকের উৎপাদিত দুটি পণ্য X ও Y দ্বারা নির্দেশ করা হলো এবং তিনি একটি পণ্যের ফলন বাড়িয়ে অন্যটির ফলন কমাতে পারেন, যা উক্ত সূচির মাধ্যমে দেখানো হলো। উক্ত সূচিতে দেখা যায় তিনি তার সমস্ত সম্পদ নিয়োগ করলে 110 একক X পণ্য অথবা 110 একক Y পণ্য উৎপাদন করতে পারেন। কিন্তু তার X ও Y দুটি পণ্যেরই প্রয়োজন থাকায় তিনি X এর কিছু পরিমাণ ও Y এর কিছু পরিমাণ উৎপাদন করেন। এখন তিনি X ও Y পণ্যের অভাবের আপেক্ষিক গুরুত্ব অনুযায়ী উক্ত সূচির B, C ও D বিন্দুর কোন সংমিশ্রণটি উৎপাদন করবেন তা স্থির করবেন। অর্থাৎ X ও Y পণ্যের আপেক্ষিক গুরুত্বের দ্বারাই নির্ধারিত হয় তিনি B বিন্দুতে 50 একক X ও 100 একক Y, নাকি C বিন্দুতে 75 একক X ও 85 একক Y, অথবা D বিন্দুতে 100 একক X ও 60 একক Y দ্রব্য উৎপাদন করবেন। এটিই হলো উদ্দীপকে বর্ণিত মি. হারেকের উৎপাদন সম্ভাবনা সূচি।
ঘ
উদ্দীপকের আলোকে প্রাপ্ত সূচি থেকে কীভাবে তা রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করবে?

উত্তর

উপরে তৈরিকৃত সূচিটির ভিত্তিতে নিচে একটি উৎপাদন সম্ভাবনা সূচি অঙ্কন করা হলো- question image চিত্রে ভূমি অক্ষে X পণ্য ও লম্ব অক্ষে Y পণ্য উৎপাদনের পরিমাণ পরিমাপ করা হয়েছে। উৎপাদন সম্ভাবনা সূচিটি অনুযায়ী, প্রদত্ত সম্পদ দ্বারা প্রচলিত প্রযুক্তির অধীনে X ও Y পণ্যের A সংমিশ্রণ অর্থাৎ X পণ্যের ০ একক ও Y পণ্যের 110 একক উৎপাদিত হয়। চিত্রে A বিন্দু দ্বারা নির্দেশিত। আবার একইভাবে সমপরিমাণ সম্পদ দ্বারা B সংমিশ্রণ অর্থাৎ X পণ্যের 50 একক ও Y পণ্যের 100 একক (চিত্রে B বিন্দু দ্বারা নির্দেশিত)। C সংমিশ্রণ তথা X পণ্যের 75 একক ও Y পণ্যের 85 একক, D সংমিশ্রণ তথা X পণ্যের 100 একক এবং Y পণ্যের 60 একক (D বিন্দু দ্বারা নির্দেশিত) এবং E সংমিশ্রণ অর্থাৎ X পণ্যের 110 একক ও Y পণ্যের O একক (E বিন্দু দ্বারা নির্দেশিত) উৎপাদিত হয়। এখন X ও Y পণ্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশক A, B, C, D ও E বিন্দুগুলো যুক্ত করে AE রেখাটি টানা হলো। এটিই হলো উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।

মি. 'K′K^{\prime} একজন সরকারি চাকরিজীবী। তিনি বাজারে চাল কিনতে গিয়ে দেখলেন যে, বাজারের চালের দাম কমে গেছে। তিনি ব্যবসায়ীকে এর কারণ জিজ্ঞাসা করেন। ব্যবসায়ী তাকে জানান যে, সরকার ১০ টাকা দরে চাল বিক্রি করায় বাজারে চালের দাম কমে গেছে। যুক্তরাষ্ট্রে চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে দাম নির্ধারিত হয়।

Jessore · 2017

ক
দুষ্প্রাপ্যতা কী?

উত্তর

অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকেই অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা (Scarcity) বলে।
খ
কোন অর্থব্যবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা থাকে না?

উত্তর

ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা থাকে না। ধনতন্ত্রে স্বয়ংক্রিয় মূল্যব্যবস্থা মানুষের অর্থনৈতিক কার্যাবলিকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। এখানে সরকার বা অন্য কোনো উৎস থেকে দাম নিয়ন্ত্রণ করা হয় না। বরং ক্রেতা-বিক্রেতার পারস্পরিক ক্রিয়া- প্রতিক্রিয়ার দ্বারা বাজারে পণ্যের দাম নির্ধারিত হয়। বাজার চাহিদা ও বাজার যোগান পণ্য ও সেবার দাম নির্ধারণে ভূমিকা রাখে।
গ
উদ্দীপকের আলোকে মি. 'K′−K^{\prime}-এর দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান- ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকের আলোকে মি. 'K′−K^{\prime}-এর দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। ধনতন্ত্র ও নির্দেশমূলক অর্থব্যবস্থার সংমিশ্রিত রূপই হলো মিশ্র অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় বাজার অর্থনীতির ধারণাকে উৎসাহিত করা হয়। বাজার চাহিদা ও যোগানের ঘাত-প্রতিঘাতে এখানে দ্রব্যমূল্য নির্ধারিত হয়। কিন্তু কোনো বিশেষ দ্রব্যের ক্ষেত্রে অথবা কোনো বিশেষ অবস্থায় সরকার দ্রব্য মূল্য নির্ধারণ করতে পারে। উদ্দীপকের মি. 'K′K^{\prime} একজন সরকারি চাকরিজীবী। তিনি বাজারে গিয়ে দেখলেন যে চালের দাম কমে গেছে। তিনি ব্যবসায়ীকে এর কারণ জিজ্ঞাসা করেন। ব্যবসায়ী তাকে জানান যে, সরকার ১০ টাকা দরে চাল বিক্রি করায় বাজারে চালের দাম কমে গেছে। এখানে দেখা যায় মি. K এর দেশে চালের দাম চাহিদা ও যোগানের দ্বারা নির্ধারিত হলেও সরকার কর্তৃক কম দামে চাল বিক্রি করায় বাজারে চালের দাম কমে গেছে। এখানে স্বয়ংক্রিয় দামব্যবস্থা ও সরকারি দাম নিয়ন্ত্রণ কার্যক্রম পাশাপাশি অবস্থান করছে। সুতরাং বলা যায়, মি. K এর দেশের অর্থব্যবস্থায় মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে।
ঘ
উদ্দীপকে উল্লিখিত দেশটির অর্থব্যবস্থা যুক্তরাষ্ট্রের অর্থব্যবস্থার তুলনায় কোন দিক দিয়ে ভালো বলে তুমি মনে করো?

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দেশটিতে মিশ্র অর্থব্যবস্থা ও যুক্তরাষ্ট্রে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। নিম্নে মিশ্র অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার তুলনায় কোন দিক দিয়ে ভালো তা ব্যাখ্যা করা হলো- মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা পাশাপাশি অবস্থান করে। এ অর্থব্যবস্থায় চাহিদা ও যোগানের মাধ্যমে দ্রব্যমূল্য নির্ধারিত হয়। আবার, এ অর্থব্যবস্থায় যেমন ভোক্তার স্বাধীনতা বিদ্যমান, তেমনি কোনো বিশেষ অবস্থায় বা কোনো বিশেষ দ্রব্যের ক্ষেত্রে সরকার দ্রব্যমূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ করতে পারে। অন্যদিকে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি বাধা ছাড়াই অবাধে দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজারব্যবস্থা পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় আয় ও সম্পদ বণ্টনে চরম বৈষম্য বিরাজ করে। এখানে ধনিক শ্রেণি আরো ধনী হয় এবং দরিদ্র শ্রেণি আরো দরিদ্র হয়ে পড়ে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা অর্জনই ব্যবসায়ের প্রধান লক্ষ্য বলে বিবেচিত হয়। এ জন্য পুঁজিপতিরা ভোক্তাকে জিম্মি করে বেশি দামে দ্রব্য বিক্রি করে। আবার কম দামে উৎপাদনের জন্য শ্রমিকদের শোষণ করে। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় সরকার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দামব্যবস্থা নিয়ন্ত্রণ ও শ্রমিক শোষণ বন্ধ করে থাকে। এ অর্থব্যবস্থায় অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দুর্বলতা পরিহার করে, সুবিধাগুলোর সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব কারণেই উদ্দীপকে উল্লিখিত দেশটির অর্থব্যবস্থা যুক্তরাষ্ট্রের অর্থব্যবস্থার চেয়ে ভালো।