যদি উৎপাদক ৪০ একক X দ্রব্যের সাথে ৬০ একক দ্রব্য উৎপাদন করতে চায়, তা কী তোমার দৃষ্টিতে যৌক্তিক হবে? ব্যাখ্যা করো।
উত্তর: যদি উৎপাদক ৪০ একক X দ্রব্যের সাথে ৬০ একক Y দ্রব্য উৎপাদন করতে চায় আমার দৃষ্টিতে তা যৌক্তিক হবে না। যুক্তির প্রয়োজনে প্রদত্ত সূচির ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে প্রথমে উৎপাদন সম্ভাবনা রেখা AD পুনর্বার অঙ্কন করা হলো। [চিত্র] এখন প্রদত্ত সম্পদ সাপেক্ষে X দ্রব্যের ৪০ একক ও Y দ্রব্যের ৬০ এককের সংমিশ্রণটি উৎপাদন করা যৌক্তিক হবে কিনা তা দেখা যাক। চিত্রে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে উৎপাদনের এ সংমিশ্রণ সূচক বিন্দু N চিহ্নিত করা হলো। চিত্রে দেখা যায়, N বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখা AD-এর ভেতরে অদক্ষ অঞ্চলে অবস্থিত। এ বিন্দুতে উৎপাদন করা যৌক্তিক নয়; কারণ প্রচলিত প্রযুক্তি ও প্রদত্ত সম্পদ ব্যবহার করে এর চেয়ে অধিক পরিমাণ উৎপাদন অর্থাৎ X দ্রব্যের ৪০ একক এবং Y দ্রব্যের ৯০ একক উৎপাদন করা সম্ভব। চিত্রে এ অবস্থা B বিন্দু দ্বারা নির্দেশিত। সুতরাং বলা যায়, যদি উৎপাদক ৪০ একক X দ্রব্যের সাথে ৬০ একক Y দ্রব্য উৎপাদনের সিদ্ধান্ত নেন তবে সে অবস্থা নিঃসন্দেহে অযৌক্তিক হবে।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
যদি উৎপাদক ৪০ একক X দ্রব্যের সাথে ৬০ একক দ্রব্য উৎপাদন করতে চায়, তা…
উদ্দীপক

Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে X দ্রব্য এবং লম্ব অক্ষে Y দ্রব্য উৎপাদনের পরিমাণ পরিমাপ করা হয়েছে। সূচিতে দেখা যায়, প্রদত্ত সম্পদ দ্বারা প্রচলিত প্রযুক্তির অধীনে X দ্রব্যের ০ একক ও Y দ্রব্যের ১০০ একক উৎপাদন করা যায় চিত্রে যা A বিন্দু দ্বারা নির্দেশিত। আবার X দ্রব্যের ৪০,৮০ ও ১২০ একক উৎপাদন করলে Y দ্রব্যের যথাক্রমে ৯০, ৬০ ও ০ একক উৎপাদন করা যায়, যা চিত্রে আবার যথাক্রমে B, C ও D বিন্দু দ্বারা নির্দেশিত। এখন X ও Y দ্রব্য উৎপাদনের পরিমাণের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশক A, B, C ও D বিন্দগুলো যুক্ত করে AD রেখাটি টানি। এটিই হলো উদ্দীপকে প্রদত্ত সূচির ভিত্তিতে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।উত্তর
এখন প্রদত্ত সম্পদ সাপেক্ষে X দ্রব্যের ৪০ একক ও Y দ্রব্যের ৬০ এককের সংমিশ্রণটি উৎপাদন করা যৌক্তিক হবে কিনা তা দেখা যাক। চিত্রে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে উৎপাদনের এ সংমিশ্রণ সূচক বিন্দু N চিহ্নিত করা হলো। চিত্রে দেখা যায়, N বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখা AD-এর ভেতরে অদক্ষ অঞ্চলে অবস্থিত। এ বিন্দুতে উৎপাদন করা যৌক্তিক নয়; কারণ প্রচলিত প্রযুক্তি ও প্রদত্ত সম্পদ ব্যবহার করে এর চেয়ে অধিক পরিমাণ উৎপাদন অর্থাৎ X দ্রব্যের ৪০ একক এবং Y দ্রব্যের ৯০ একক উৎপাদন করা সম্ভব। চিত্রে এ অবস্থা B বিন্দু দ্বারা নির্দেশিত।
সুতরাং বলা যায়, যদি উৎপাদক ৪০ একক X দ্রব্যের সাথে ৬০ একক Y দ্রব্য উৎপাদনের সিদ্ধান্ত নেন তবে সে অবস্থা নিঃসন্দেহে অযৌক্তিক হবে।