'নির্বাচন' কেন মৌলিক অর্থনৈতিক সমস্যার ভিত্তিমূল?
উত্তর: অসীম অভাবের মধ্যে কোন গুরুত্বপূর্ণ অভাবটি সর্বপ্রথম পূরণ করতে হবে তা নির্ধারণ করতে হয় বলে নির্বাচনকে মৌলিক অর্থনৈতিক সমস্যার ভিত্তিমূল বলা হয়। যেহেতু অভাবের তুলনায় সম্পদ সীমিত, সেহেতু এ সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার ও অপচয় রোধ করা দরকার। এ কাজ করতে গিয়ে অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়, তা হলো নির্বাচন সমস্যা। নির্বাচন সমস্যা বলতে বোঝায়, সম্পদ এমনভাবে ব্যবহার করা যাতে তার দ্বারা সমাজের বেশির ভাগ লোকের অধিকাংশ অভাব পূরণ হয়। তাই কোন অভাবগুলো অধিক গুরুত্বপূর্ণ ও প্রথমে পূরণ করতে হবে তা নির্বাচন করতে হয়। আর এ কারণে নির্বাচনকে মৌলিক অর্থনৈতিক সমস্যার ভিত্তিমূল বলা হয়।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
'নির্বাচন' কেন মৌলিক অর্থনৈতিক সমস্যার ভিত্তিমূল?
উত্তর
