'A [গণিত] ও 'B [গণিত] দেশের অর্থনৈতিক ব্যবস্থা কি একই? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং 'B [গণিত] দেশে নির্দেশমূলক অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে। উভয় অর্থব্যবস্থার মধ্যে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। যে অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের ওপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে তাকে নির্দেশমূলক অর্থব্যবস্থা বলে। পক্ষান্তরে, যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিমালিকানা ও ব্যক্তিস্বাতন্ত্র্য বিদ্যমান তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। নির্দেশমূলক অর্থব্যবস্থায় উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির পরিবর্তে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বিদ্যমান। কিন্তু ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন বিনিময়, বণ্টন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতা স্বীকৃত। উদ্দীপকে 'B [গণিত] দেশ তথা নির্দেশমূলক অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদনকার্য পরিচালিত হওয়ায় এখানে শ্রমিক শোষণের অবকাশ কম। অপরদিকে, ধনতান্ত্রিক অর্থনীতিতে উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তিগত মালিকানা থাকায় উৎপাদনকারী বা পুঁজির মালিক শ্রমিককে তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে। ফলে সমাজে ধনী ও দরিদ্র এ দুই শ্রেণির মধ্যে বৈষম্য বাড়ে। নির্দেশমূলক অর্থব্যবস্থায় ভোক্তা দ্রব্য ভোগে অবাধ স্বাধীনতা ভোগ করতে পারে না। কেননা দ্রব্যসামগ্রীর প্রকৃতি ও উৎপাদনের পরিমাণ সরকারের সিদ্ধান্ত দ্বারা স্থির হয়। অন্যদিকে, ধনতন্ত্রে ভোগকারীর স্বাধীনতা বজায় থাকে। সমাজে কোন কোন দ্রব্য উৎপাদিত হবে তা ভোক্তাদের দ্বারা নির্ধারিত হয় এবং উৎপাদনকারী সে অনুযায়ী দ্রব্য উৎপাদন করে মুনাফা অর্জন করে। পরিশেষে বলা যায়, 'A [গণিত] ও 'B [গণিত] দেশের অর্থনৈতিক ব্যবস্থা এক নয়; বরং এদের মধ্যে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
'A ও 'B দেশের অর্থনৈতিক ব্যবস্থা কি একই? বিশ্লেষণ করো।
উদ্দীপক

Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
