উদ্দীপকে মি. রহিম ১০ মে. টন ধানে ১৫ মে. টন পাট উৎপাদন করবে না কেন? মতামত দাও।
উত্তর: প্রশ্নের উত্তর দানের প্রয়োজনে প্রদত্ত উৎপাদন সম্ভাবনা সূচির ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে প্রথমে মি. রহিমের উৎপাদন সম্ভাবনা রেখাটি আবার অঙ্কন করা হলো। [চিত্র] এখন চিত্রে একটি বিন্দু f নেওয়া হলো যার স্থানাঙ্ক হলো যথাক্রমে X = ১০ (মে. টন ধান) এবং Y = ১৫ (মে. টন পাট)। এখন উৎপাদনের এ বিন্দুটিতে মি. রহিম উৎপাদন করবে না কেন সে সম্পর্কে মতামত দেওয়া হলো। প্রদত্ত চিত্রে লক্ষ করলে দেখা যায়, f বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখা ae এর অভ্যন্তর ভাগে অবস্থিত। এ বিন্দুর অবস্থান এমন হওয়ায়, তা প্রদত্ত সম্পদের অদক্ষ ব্যবহার কিংবা অপচয় নির্দেশ করে। মি. রহিমের কাছে যে সম্পদ আছে সে তার সুষ্ঠু ব্যবহার করে নি। প্রদত্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার করলে সে ১০ মে. টন ধানে ৩০ মে. টন পাট উৎপাদন করতে পারতো। অধিক পাট উৎপাদনের সম্ভাবনা থাকা সত্ত্বেও সে তা গ্রহণ করেনি। তাই এ বিন্দু মি. রহিমকে প্রদত্ত সম্পদ ব্যবহারে আরও তৎপর ও উদ্যোগী হতে বাধ্য করে এবং তার দক্ষতা বাড়াতে উদ্বুদ্ধ করে। কাজেই বলা যায়, মি. রহিম ১০ মে. টন ধানে ১৫ মে. টন পাট উৎপাদন করবে না।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
উদ্দীপকে মি. রহিম ১০ মে. টন ধানে ১৫ মে. টন পাট উৎপাদন করবে না কেন? …
উদ্দীপক

Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি (OX) অক্ষে ধান এবং লম্ব (OY) অক্ষে পাট উৎপাদনের পরিমাণ পরিমাপ করা হয়েছে। সূচিতে দেখা যায়, প্রদত্ত সম্পদ দ্বারা প্রচলিত প্রযুক্তির অধীনে ৩০ মে. টন ধান ও ০ মে. টন পাট উৎপাদন করা যায়, চিত্রে যা a দ্বারা নির্দেশিত হয়েছে। আবার ২৫, ২০, ১০ ও ০ মে. টন ধান উৎপাদন করলে পাট যথাক্রমে ১৫, ২৫, ৩০, ৩২ মে. টন উৎপাদন করা যায় যা চিত্রে যথাক্রমে b, c, d ও e বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন ধান ও পাট উৎপাদনের পরিমাণে বিভিন্ন সংমিশ্রণ নির্দেশক a, b, c, d ও e বিন্দুগুলো যুক্ত করে ae রেখাটি টানি। এটিই হলো উদ্দীপকের প্রদত্ত সূচির ভিত্তিতে অঙ্কিত মি. রহিমের ধান ও পাট উৎপাদন সম্ভাবনা রেখা।উত্তর
এখন চিত্রে একটি বিন্দু f নেওয়া হলো যার স্থানাঙ্ক হলো যথাক্রমে X = ১০ (মে. টন ধান) এবং Y = ১৫ (মে. টন পাট)। এখন উৎপাদনের এ বিন্দুটিতে মি. রহিম উৎপাদন করবে না কেন সে সম্পর্কে মতামত দেওয়া হলো। প্রদত্ত চিত্রে লক্ষ করলে দেখা যায়, f বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখা ae এর অভ্যন্তর ভাগে অবস্থিত। এ বিন্দুর অবস্থান এমন হওয়ায়, তা প্রদত্ত সম্পদের অদক্ষ ব্যবহার কিংবা অপচয় নির্দেশ করে। মি. রহিমের কাছে যে সম্পদ আছে সে তার সুষ্ঠু ব্যবহার করে নি। প্রদত্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার করলে সে ১০ মে. টন ধানে ৩০ মে. টন পাট উৎপাদন করতে পারতো। অধিক পাট উৎপাদনের সম্ভাবনা থাকা সত্ত্বেও সে তা গ্রহণ করেনি। তাই এ বিন্দু মি. রহিমকে প্রদত্ত সম্পদ ব্যবহারে আরও তৎপর ও উদ্যোগী হতে বাধ্য করে এবং তার দক্ষতা বাড়াতে উদ্বুদ্ধ করে।
কাজেই বলা যায়, মি. রহিম ১০ মে. টন ধানে ১৫ মে. টন পাট উৎপাদন করবে না।