উদ্দীপকের আলোকে X=৪০ একক, Y=৪৫ একক এবং X=৭০ একক, Y=৬০ একক উৎপাদন সম্ভব কি? যুক্তিসহবিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী (X = ৪০, Y = ৪৫) একক এবং (X = ৭০, Y = ৬০) একক উৎপাদন যথাক্রমে অদক্ষ ও অসম্ভব হবে। উৎপাদন সম্ভাবনা রেখা বিদ্যমান প্রযুক্তি ও সম্পদের ভিত্তিতে দুটি দ্রব্যের সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে। তাই রেখার উপরস্থ যেকোনো বিন্দুতে উৎপাদন করা হলে তা পূর্ণ নিয়োগ নির্দেশ করে। আর এ রেখার ভেতরের বিন্দুতে অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। আবার, এ রেখার বাইরের যেকোনো বিন্দু অ-অর্জনযোগ্য। উদ্দীপকের আলোকে (X = ৪০, Y = ৪৫) একক এবং (X = ৭০, Y = ৬০) একক উৎপাদন সংমিশ্রণ চিত্রে দেখানো হলো- [চিত্র] চিত্রে একই সঙ্গে X-দ্রব্য ৭০ এবং Y-দ্রব্যের ৬০ একক সংমিশ্রণের জন্য প্রাপ্ত বিন্দু 'E [গণিত] । এটি AE উৎপাদন সম্ভাবনা রেখার বহিস্থ একটি বিন্দু। তাই এ সংমিশ্রণটি বিদ্যমান প্রযুক্তি ও সম্পদের সাপেক্ষে উৎপাদন করা সম্ভব নয়। অন্যদিকে X = ৪০ এবং Y = ৪৫ একক সংমিশ্রণটির জন্য প্রাপ্ত বিন্দু G। এটি উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে একটি বিন্দু। অর্থাৎ এটি উৎপাদনযোগ্য হলেও সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে। তাই এ বিন্দুতে উৎপাদন সম্ভব হলেও কাম্য নয়।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
উদ্দীপকের আলোকে X=৪০ একক, Y=৪৫ একক এবং X=৭০ একক, Y=৬০ একক উৎপাদন সম…
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে X দ্রব্য এবং লম্ব অক্ষে Y দ্রব্যের উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। A বিন্দুতে X দ্রব্যের উৎপাদনের পরিমাণ 0 (শূন্য) একক কিন্তু Y দ্রব্যের উৎপাদনের পরিমাণ 70 একক। একইভাবে B, C, D বিন্দুতে X দ্রব্যের উৎপাদনের পরিমাণ 40, 50, 60 একক এবং Y দ্রব্যের উৎপাদনের পরিমাণ 60, 50, 40 একক। E বিন্দুতে X দ্রব্যের উৎপাদনের পরিমাণ 70 একক এবং Y দ্রব্যের উৎপাদন 0 (শূন্য) একক। এখন A, B, C, D, E বিন্দু যুক্ত করে AE রেখা পাওয়া যায়। উক্ত AE রেখাই হলো উদ্দীপকের আলোকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।উত্তর
চিত্রে একই সঙ্গে X-দ্রব্য ৭০ এবং Y-দ্রব্যের ৬০ একক সংমিশ্রণের জন্য প্রাপ্ত বিন্দু '। এটি AE উৎপাদন সম্ভাবনা রেখার বহিস্থ একটি বিন্দু। তাই এ সংমিশ্রণটি বিদ্যমান প্রযুক্তি ও সম্পদের সাপেক্ষে উৎপাদন করা সম্ভব নয়। অন্যদিকে X = ৪০ এবং Y = ৪৫ একক সংমিশ্রণটির জন্য প্রাপ্ত বিন্দু G। এটি উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে একটি বিন্দু। অর্থাৎ এটি উৎপাদনযোগ্য হলেও সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে। তাই এ বিন্দুতে উৎপাদন সম্ভব হলেও কাম্য নয়।