Y দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান?
উত্তর: Y দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সকল সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানাধীন থাকে। যার ফলে কোন ব্যক্তিগত উদ্যোগ পরিলক্ষিত হয় না এবং এ কারণে অবাধ প্রতিযোগিতাও দেখা যায় না। এছাড়াও সকল কর্মকান্ড কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে হয়ে থাকে এবং ভোক্তা কি গ্রহণ করবে সেটিও পরিকল্পনার আওতাধীন থাকে। যার ফলে ধনী-দরিদ্র সবার জন্য পরিকল্পনাধীন কর্মকাণ্ড থাকায় সমাজের জনকল্যাণ তুলনামূলক বেশি হয়। উদ্দীপকের দেশটিতে ও সুষম উন্নয়নের কথা বলা হয়েছে। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিকল্পনা তথা কেন্দ্রীয় পরিকল্পনার ফলে দেশের সমস্ত অংশে সুষমভাবে উন্নয়ন হচ্ছে। এছাড়াও উন্নয়ন এবং কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে উৎপাদন এবং ভোগ র্দিষ্ট থাকার কারণে সর্বাধিক সামাজিক কল্যাণ দেখা যায়। একই সাথে সরকারি মালিকানাধীন সম্পত্তি থাকার কারণে ব্যক্তিগত উদ্যোগ দেখা যায় না এবং এই কারণে অবাধ প্রতিযোগিতা লক্ষ্য করা যায় না। তাই বলা যায়, Y দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
Y দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান?
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
