উদ্দীপকে কোন ধরনের ব্যয়ের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সুযোগ ব্যয়ের কথা বলা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : একটি সম্পদ দ্বারা সাধারণত দুই বা ততোধিক দ্রব্য ও সেবা উৎপাদন করা যায়। যেমন এক খন্ড জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা সম্ভব। কিন্তু ওই এক জমিতে একটি ফসল উৎপাদন করলে সে সময় অন্য আরেকটি ফসল উৎপাদন করা সম্ভব নয়। ফলে একটি ফসল উৎপাদনের জন্য অন্য ফসল উৎপাদন পরিহার করতে হয়। আর এই একটি ফসল উৎপাদন করার জন্য অপর ফসল উৎপাদন ছেড়ে দেওয়াটাই হলো সুযোগ ব্যয়। উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে X ও লম্ব অক্ষে Y দ্রব্যকে দেখানো হয়েছে। উক্ত সম্পদ দিয়ে যদি শুধু X দ্রব্য উৎপাদন করা হয়, তবে OD পরিমাণ দ্রব্য উৎপাদন সম্ভব। আবার Y দ্রব্য উৎপাদন করা হলে OA পরিমাণ দ্রব্য উৎপাদন হবে। AD রেখাটি হচ্ছে এখানে সুযোগ ব্যয় রেখা। B বিন্দু থেকে C বিন্দুতে অগ্রসর হলে X দ্রব্যের উৎপাদন X1X2 বাড়ার জন্য Y দ্রব্যের উৎপাদন একইসাথে Y1Y2 কমে যাবে। যা সুযোগ ব্যয়। তাই বলা যায়, উদ্দীপকে সুযোগ ব্যয়ের কথা বলা হয়েছে।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের ব্যয়ের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে উল্লেখিত তিনটি বিন্দুর মধ্যে E বিন্দুটি রেখাটির একটি অন্তঃস্থ বিন্দু। এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব। কিন্তু অন্তঃস্থ বিন্দু বিধায় এটিতে অপূর্ণন নিয়োগ প্রকাশ করে। তথা এই বিন্দুতে উৎপাদন যৌক্তিক নয়। অন্যদিকে C বিন্দুটি সম্ভাবনা রেখার মধ্যেকার একটি বিন্দু। অর্থাৎ এই বিন্দুতেও উৎপাদন সম্ভব এবং এটিতে পূর্ণ নিয়োগও প্রকাশ পায়। তথা এটি একটি হবে যৌক্তিক উৎপাদন। অপরদিকে F বিন্দু অ-অর্জনযোগ্য অঞ্চলের মধ্যে, কেননা এটি মূল সম্ভাবনা রেখার বহিস্থ: একটি বিন্দু। তথা উৎপাদন সম্ভব নয়।
তাই উপরিউল্লিখিত বিশ্লেষণপূর্বক বলা যায়, E ও C বিন্দুতে উৎপাদন সম্ভব তবে F বিন্দুতে উৎপাদন অসম্ভব হবে।