করিমের দেশে বিদ্যমান অর্থব্যবস্থা জনকল্যাণে যথেষ্ট ভূমিকা রাখছে বলে তুমি কি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: করিমের দেশে বিদ্যমান অর্থব্যবস্থা সমাতান্ত্রিক অর্থব্যবস্থার জনকল্যাণে যথেষ্ট ভূমিকা রাখছে বলে আমি মনে করি। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এখানে শ্রমিক শোষণ, শ্রেণী বৈষম্য, মুদ্রাস্ফীতি অনুপস্থিত এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারি পদক্ষেপ লক্ষণীয়। উদ্দীপকে করিমের দেশে যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার ফলে তারা শোষণের শিকার হয় না। বেসরকারি উদ্যোগ না থাকায় অবাধ প্রতিযোগিতা থাকে না ফলে শ্রেণী বৈষম্য বেকারত্ব বিদ্যমান থাকে না। কেন্দ্রীয় পরিকল্পনা অনুযায়ী উৎপাদন বিনিময় বন্টন ভোগ পরিচালিত হয় বলেই জনকল্যাণ নিশ্চিত হয়। এছাড়াও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের পদক্ষেপ গ্রহণ জনকল্যাণে ইতিবাচক প্রভাব ফেলে। সুতরাং বলা যায় করিমের দেশের অর্থব্যবস্থা জনকল্যাণে ভূমিকা রাখে।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
করিমের দেশে বিদ্যমান অর্থব্যবস্থা জনকল্যাণে যথেষ্ট ভূমিকা রাখছে বলে…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
