কিবরিয়া সাহেবের প্রমণকৃত দেশে কোন ধরনের অর্থব্যবস্থা চালু রয়েছে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কিবরিয়া সাহেবের ভ্রমণকৃত দেশে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা চালু রয়েছে। যে অর্থ ব্যবস্থায় সম্পদ ও উপাদানের সব উপকরণ সরকার বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। এই অর্থব্যবস্থায় সকল সম্পদের মালিকানা রাষ্ট্রের কাছে থাকে এবং রাষ্ট্র দ্বারায় পরিচালিত হয়। এই অর্থব্যবস্থায় কোন ব্যক্তিগত হস্তক্ষেপ থাকে না এবং শ্রেণী বৈষম্য অনুপস্থিত। সাধারণত সকল নাগরিকের কল্যাণের উদ্দেশ্যে এই অর্থব্যবস্থা পরিচালিত হয়। এ ধরনের অর্থব্যবস্থায় অবাদ প্রতিযোগিতা লক্ষ্য করা যায় না । উদ্দীপকে কিবরিয়া সাহেব ইউরোপের একটি দেশ ভ্রমণ করেন। উক্ত দেশটির সব সম্পদের মালিক রাষ্ট্র এবং বাজারে অবাধ প্রতিযোগিতা নেই। তার ভ্রমণকৃত দেশের অর্থব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে নির্দেশ করে। সুতরাং বলা যায় যে, কিবরিয়া সাহেবের ভ্রমণকৃত দেশে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান রয়েছে।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
কিবরিয়া সাহেবের প্রমণকৃত দেশে কোন ধরনের অর্থব্যবস্থা চালু রয়েছে- ব্…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
