উদ্দীপকে উল্লিখিত গুলেনের দেশে বিদ্যমান অর্থব্যবস্থার প্রকৃতি নির্ণয় করে এর তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত গুলেনের দেশের অর্থব্যবস্থার প্রকৃতি মিশ্র অর্থব্যবস্থা। কেননা গুলেনের দেশের প্রতিরক্ষা, প্রশাসন, বিদ্যুৎ, ওয়াসাসহ কিছু ব্যবসায় ও সেবাখাত সরকারের নিয়ন্ত্রণাধীন এবং সব ক্ষেত্রেই বেসরকারি খাত রয়েছে। অর্থাৎ সরকারি ও বেসরকারি উভয় মালিকানায় ব্যবসায় পরিচালিত হয়, যা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বহন করে। মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো- ১. সম্পদের ব্যক্তিগত ও সরকারি মালিকানা: মিশ্র অর্থব্যবস্থায় ধনতন্ত্রের মতো অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর ব্যক্তিগত মালিকানা থাকে। পাশাপাশি জনগুরুত্বপূর্ণ দ্রব্য ও সেবা উৎপাদনকারী অনেক প্রতিষ্ঠান, সরকারি মালিকানায় থাকে এবং তা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। ২. উভয় খাতের সহাবস্থান: মিশ্র অর্থনীতিতে বেসরকারি ও সরকারি খাতের তুলনামূলক গুরুত্ব ও আয়তন সমাজভেদে ভিন্নতর হতে পারে। কিন্তু উভয় খাতই অর্থনৈতিক সম্পদ ব্যবহারের উদ্দেশ্যে এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে যাতে দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে দুটি খাত পারস্পরিক ইতিবাচক সম্পদ বজায় রাখে। ৩. স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা: মিশ্র অর্থব্যবস্থায় ধনতন্ত্রের মতো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার দ্বারা উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগ সম্পন্ন হয়।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত গুলেনের দেশে বিদ্যমান অর্থব্যবস্থার প্রকৃতি নির্ণ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
