উদ্দীপকে উল্লিখিত অর্থব্যবস্থার সাথে অপরাপর অর্থব্যবস্থার তুলনা করে কোনটি অধিক উন্নত- মন্তব্য কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অর্থব্যবস্থা হলো মিশ্র অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থার সাথে অন্যান্য অর্থব্যবস্থার তুলনা করলে দেখা যায় মিশ্র' অর্থব্যবস্থা অধিক উন্নত। যে অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। আবার যে অর্থব্যবস্থা বেসরকারি উদ্যোগে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। তাহলে বলা যায়, মিশ্র অর্থনীতি ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতিদ্বয়ের গুণাবলির সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থনীতিতে একদিকে ধনতান্ত্রিক অর্থনীতির ন্যায় ব্যক্তিমালিকানা উদ্যোগের স্বাধীনতা মূল্য বাবস্থার মুনাফার উপস্থিতি ইত্যাদি স্বীকৃত। অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থনীতির ন্যায় এসবের ওপর সরকারি নিয়ন্ত্রণ বজায় থাকে। ফলে মিশ্র অর্থনীতি ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতিদ্বয়ের ত্রুটিসমূহ থেকে মুক্ত একটি উন্নততর অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শুধু ব্যক্তিমালিকানায় মুনাফাকে কেন্দ্র করে পরিচালিত হয়। মানবীয় কল্যাণের ধরন এক্ষেত্রে অনুপস্থিত। এ কারণেই বর্তমান বিশ্বের অনেক উন্নয়নশীল দেশে মিশ্র অর্থনীতি প্রবর্তন করা 'হয়েছে। ফলে মিশ্র অর্থব্যবস্থাকে অন্যান্য অর্থব্যবস্থা থেকে উন্নত বলতে পারি।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অর্থব্যবস্থার সাথে অপরাপর অর্থব্যবস্থার তুলনা করে…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
