উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের, সম্পর্ক ব্যাখ্যা কর
উত্তর: মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গ নং এর উত্তরে উল্লিখিত সূচি অনুযায়ী ভোগকৃত দ্রব্যের এককগুলো থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিই হলো মোট উপযোগ। আর অতিরিক্ত এক এককের উপযোগ হলো প্রান্তিক উপযোগ। মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে (৬, ১০, ১২,...) তখন প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায় (৬, ৪, ২,...)। মোট উপযোগ সর্বোচ্চ (১২) হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। মোট উপযোগ হ্রাস পেতে থাকলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক (-২) হয়ে পড়ে। সুতরাং মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দাঁড়ায় নিম্নরূপ- ১. প্রান্তিক উপযোগ মূলত মোট উপযোগের একটি অংশ। ২. 'ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট উপযোগ কী হারে বাড়ে তা প্রান্তিক উপযোগ প্রকাশ করে। ৩. কোনো দ্রব্যের ভোগ বৃদ্ধি পেলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। ৪. প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত মোট উপযোগ বাড়তে থাকে। ৫. মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। ৬. প্রান্তিক উপযোগ শূন্যে পৌছার পর ভোগ বাড়লে মোট উপযোগ হ্রাস পায়। এ অবস্থায় প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে পড়ে। এভাবে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিশ্লেষণ করা যায়।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের, সম্পর্ক ব্যাখ্যা কর
উদ্দীপক

Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে (OX) ভোগের একক এবং লম্ব অক্ষে (OY) প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে। প্রাপ্ত সূচির আলোকে ১ একক ভোগ থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ৬ একক, যার সমন্বয় বিন্দু a। এখন ভোগের পরিমাণ বৃদ্ধি করে যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ একক হলে প্রান্তিক উপযোগ কমে যথাক্রমে ৪. ২. ০ ও-২ একক হয়। যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b, c, d ও ৫। এখন a, b, c, d ও বিন্দুগুলো যোগা করে রেখা পাওয়া যায়। রেখাই হলো উদ্দীপকের প্রাপ্ত তথ্য হতে অঙ্কিত প্রান্তিক উপযোগ রেখা।উত্তর

