উৎপাদনের উপকরণের দাম হ্রাসের কারণে প্রতি একক দামে যদি যোগান দ্বিগুণ বৃদ্ধি পায় তবে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে লেখচিত্রের মাধ্যমে বিবেচ্য পণ্যটির ভারসাম্য দাম ৩ টাকা ও পরিমাণ ৫ একক নির্ধারিত হয়েছে। এ অবস্থায় পণ্যটির চাহিদা ও যোগানের সমতা অর্জিত হয়েছে। এখন উদ্দীপকের তথ্যের ভিত্তিতে দেখা যায়, উপকরণের দাম হ্রাসের কারণে প্রতিটি দামে পণ্যের যোগান দ্বিগুণ বৃদ্ধি পায়। এ অবস্থায় ১ টাকা, ২ টাকা, ৩ টাকা ও ৪ টাকা দামে যোগানের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ৪ একক, ৬ একক; ১০ একক ও ১২ একক। এখন উদ্দীপকের প্রশ্নানুসারে বাজার ভারসাম্য অবস্থা বিবেচনা করা যাক: দাম ১ টাকায় চাহিদার পরিমাণ ১০ একক ও যোগানের পরিমাণ ৪ একক; এক্ষেত্রে যোগান থেকে চাহিদা বেশি হওয়ায় দাম বাড়বে ও তা স্থিতিশীল হবে না। ২ টাকা দামে চাহিদা ও যোগানের পরিমাণ যথাক্রমে ৮ একক ও ৬ একক; এক্ষেত্রেও চাহিদা যোগান থেকে বেশি হওয়ায় দাম বাড়বে ও তা স্থিতীশীল হবে না। দাম ৩ টাকায় চাহিদা ও যোগানের পরিমাণ যথাক্রমে হয় ৫ একক ও ১০ একক; এবার চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় দাম কমবে ও তা স্থিতিশীল হবে না। সবশেষে ৪ টাকা দামে চাহিদা ও যোগান হয় যথাক্রমে ২ একক ও ১২ একক; এ অবস্থায় চাহিদার তুলনায় যোগান অনেক বেশি হয়ে পড়ায় দাম দ্রুত কমবে ও স্থিতিশীল হবে না। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, যোগানের পরিবর্তিত পরিস্থিতি উল্লিখিত কোনো দামেই তা চাহিদার সমান হবে না। তাই বাজারে এক ভারসাম্যহীন অবস্থা বিরাজ করবে দাম ওঠা-নামা করতেই থাকবে।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উৎপাদনের উপকরণের দাম হ্রাসের কারণে প্রতি একক দামে যদি যোগান দ্বিগুণ…
উদ্দীপক

Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে DD ও SS হলো যথাক্রমে পণ্যটির বাজার চাহিদা ও যোগান রেখা। প্রথম অবস্থায় পণ্যের দাম ১ টাকা থেকে ২ টাকা হলে চাহিদা ও যোগানের পরিমাণ হয় যথাক্রমে ৮ একক ও ৩ একক। এক্ষেত্রে যোগানের চেয়ে চাহিদা অনেকবেশি হওয়ায় দাম বাড়বে এবং তা স্থিতিশীল হবে না।
আবার পণ্যের দাম ৪ টাকা হলে চাহিদা ও যোগানের পরিমাণ হয় যথাক্রমে ২ একক ও ৬ একক। এক্ষেত্রে চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় দাম কমবে ও স্থিতিশীল হবে না। শুধুমাত্র দাম যখন ৩ টাকা হবে তখন চাহিদা ও যোগানের পরিমাণ উভয়ই ৫ একক হওয়ায় চাহিদা ও যোগান সমান হবে। এক্ষেত্রে দাম বাড়বেও না, কমবেও না, তা স্থিতিশীল হবে। চিত্রে E, বিন্দুতে এমন অবস্থা অর্জিত হবে। এ অবস্থায় পণ্যের বাজারে ভারসাম্য বিরাজ করবে; ভারসাম্য দাম ৩ টাকা ও ভারসাম্য পরিমাণ ৫ একক নির্ধারিত হবে।উত্তর
