Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ Economics 1st Paper

HSC Economics 1st Paper এর Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

১,১৮১

প্রশ্ন

Economics 1st Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCEconomics 1st Paperসৃজনশীল

উদ্দীপক

দেয়া আছে, Q, = 10 + 5P যেখানে P = দাম, Q = যোগানের পরিমাণ

Sylhet · 2017

ক
চাহিদার আয় স্থিতিস্থাপকতা কাকে বলে?

উত্তর

দ্রব্যের দামের পরিবর্তন ছাড়াই ক্রেতার আর্থিক আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে, এ দুয়ের অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে।
খ
চাহিদা কি শুধুমাত্র দামের উপর নির্ভরশীল?

উত্তর

চাহিদা শুধু দামের উপর নির্ভরশীল নয়। কোনো দ্রব্যের চাহিদা তার দাম ছাড়াও অন্যান্য বিষয়ের পরিবর্তন দ্বারা প্রভাবিত হয়। যেমন কোনো দ্রব্যের পরিবর্তক বা পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তন ঘটলে দ্রব্যটির চাহিদা পরিবর্তিত হতে পারে। ক্রেতার বুচি, পছন্দ, আয় ইত্যাদি পরিবর্তিত হলেও দ্রব্যটির চাহিদা বাড়ে বা কমে। আবার ঋতু পরিবর্তন, বাজারে ক্রেতার সংখ্যার পরিবর্তন, আকর্ষণীয় বিজ্ঞাপন ইত্যাদি দ্বারা চাহিদা বিশেষভাবে প্রভাবিত হয়ে থাকে। তাই চাহিদাকে শুধু দামের ওপর নির্ভরশীল বলা যায় না।
গ
প্রদত্ত সমীকরণ হতে যোগান রেখা অঙ্কন করো।

উত্তর

প্রদত্ত সমীকরণ Qs-10+5P ব্যবহার করে একটি যোগান সূচি তৈরি করে তার আলোকে নিচে একটি যোগান রেখা অঙ্কন করা হলো -- question image তৈরিকৃত সূচিতে দেখা যায়, দ্রব্যের দাম (০ টাকা, 2 টাকা, 4 টাকা ও 6 টাকা হলে যোগানের পরিমাণ হয় যথাক্রমে 10 একক, 20 একক, 30 একক ও 40 একক; যা চিত্রে যথাক্রমে a, b, c, ও d বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন দ্রব্যের দাম ও যোগানের পরিমাণ নির্দেশক a, b, c, ও d বিন্দুগুলো যুক্ত করে SS রেখাটি টানি। এটিই হলো প্রদত্ত সমীকরণ হতে অঙ্কিত যোগান রেখা।
ঘ
উপরের সমীকরণে ছেদক 5 হলে যোগান রেখার কোন ধরনের পরিবর্তন হবে বলে তুমি মনে করো?

উত্তর

প্রদত্ত সমীকরণে ছেদক হলো 10। এখন উদ্দীপক অনুসারে ছেদক যদি 5 হয় তবে যোগান সমীকরণটির পরিবর্তিত রূপ হবে Q.1-5+5P। এর ভিত্তিতে যোগান রেখা অঙ্কন করলে তাতে যে ধরনের পরিবর্তন হবে তা দেখার জন্য পূর্বের সমীকরণের ভিত্তিতে যোগান রেখা SS পুনর্বার অঙ্কন করা হলো। এখন নতুন যোগান সূচি নিম্নরূপভাবে তৈরি করে তার ভিত্তিতে চিত্রে নতুন যোগান রেখা SIS, অঙ্কন করা হলো। question image নতুন যোগান সূচির ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করলে a, b, c ও d বিন্দুসমূহ পাওয়া যায়। বিন্দুগুলো যোগ করে নতুন যোগান রেখা SIS, অঙ্কন করা হয়েছে। এক্ষেত্রে দেখা যায়, যোগান সমীকরণের ছেদক 5 হওয়ায় নতুন যোগান রেখা SIS, উপরে অর্থাৎ বামদিকে স্থানান্তরিত হয়েছে। এর অর্থ হলো প্রতিটি দামে পূর্বের তুলনায় পণ্যের যোগান হ্রাস পেয়েছে।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

question image

Sylhet · 2017

ক
চলক কী?

উত্তর

গণিতশাস্ত্রে যেসব বিষয় বা রাশির মান পরিবর্তিত হয় সেগুলোকে চলক বলে।
খ
উপকরণের দাম দ্বারা দ্রব্যের যোগান কীভাবে প্রভাবিত হয়? ব্যাখ্যা করো।

উত্তর

কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে বিভিন্ন উপকরণের প্রয়োজন হয়। উৎপাদনকারীকে বিভিন্ন উপকরণ সংগ্রহের জন্য অর্থ ব্যয় করতে হয়। প্রয়োজনীয় উপকরণসমূহের দাম বাড়লে তার উৎপাদন ব্যয়ও বেড়ে যায়। এক্ষেত্রে দ্রব্যের দাম অপরিবর্তিত থাকলেও উৎপাদন তথা যোগানের পরিমাণ কমে যায়। উৎপাদনের উপকরণের দাম দ্বারা দ্রব্যের যোগান বিপরীতভাবে প্রভাবিত হয়।
গ
উপরের উদ্দীপক হতে মোট উপযোগ সূচি তৈরি করো।

উত্তর

প্রদত্ত উদ্দীপকে একজন ভোক্তার উপযোগ দেওয়া হয়েছে। তার ভিত্তিতে নিচে মোট উপযোগ সূচি তৈরি করা হলো: question image
ঘ
উদ্দীপকের আলোকে প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের মধ্যেকার সম্পর্ক বিশ্লেষণ করো।

উত্তর

উদ্দীপকের আলোকে প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করার জন্য প্রদত্ত উপযোগ সূচি নিম্নোক্তভাবে সম্প্রসারিত করা হলো : question imagequestion image এখন সম্প্রসারিত উপযোগ সূচির ভিত্তিতে বলা যায়, ভোক্তার ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়লেও একসময়ে তা সর্ব্বোচ্চ (১০ টাকা) হয় এবং পরে হ্রাস পায়। আর প্রান্তিক উপযোগ প্রথম থেকেই হ্রাস পায়, একসময় শূন্য হয়ে যায় এবং পরে তা ঋণাত্মক (-১ টাকা) হয়ে পড়ে। এ দুই ধরনের উপযোগ পরিবর্তনের প্রবণতা লক্ষ করলে দেখা যায়, মোট উপযোগের সর্বোচ্চ (১০ টাকা) অবস্থায়, প্রান্তিক উপযোগ শূন্য (০ টাকা) হয়। মোট উপযোগ হ্রাস পেলে (১০ টাকা থেকে ৯ টাকা) প্রান্তিক উপযোগ ঋণাত্মক (-১ টাকা) হয়ে পড়ে। সুতরাং মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দাঁড়ায় নিম্নরূপ: ১. প্রান্তিক উপযোগ হলো মোট উপযোগের একটি অংশ। ২. ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ কী হারে বৃদ্ধি পায় তা প্রান্তিক উপযোগ দ্বারা প্রকাশিত হয়। ৩. কোনো দ্রব্যের ভোগ বৃদ্ধি পেলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়; কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। ৪. মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়ে পড়ে। ৫. মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। এভাবে উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিশ্লেষণ করা যায়।

বিভিন্ন দামের প্রেক্ষিতে কোনো পণ্যের চাহিদা ও যোগানের পরিমাণ নিম্নের সূচিতে দেয়া হলো- question image

Chittagong · 2017

ক
প্রান্তিক উপযোগ কী?

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক উপযোগ বলে।
খ
চাহিদা রেখা কেন ঊর্ধ্বগামী হতে পারে?

উত্তর

বিভিন্ন কারণে চাহিদা রেখা ঊর্ধ্বগামী হতে পারে। কোনো দ্রব্যের পরিবর্তক দ্রব্যের দাম তার চাহিদাকে প্রভাবিত করে; যেমন, চিনি ও গুড়ে ক্ষেত্রে চিনির দাম বাড়লে তার পরিবর্তক দ্রব্য গুড়ের চাহিদা বাড়ে। সেক্ষেত্রে গুড়ের চাহিদা রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয়। আবার, ভোক্তার আয় বাড়লে সাধারণত সে কোনো দ্রব্য বেশি ক্রয় করে; যেমন- তার আয় বাড়লে মিষ্টির চাহিদা বাড়ে। এমন ক্ষেত্রে দ্রব্যটির চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়। সুতরাং বিভিন্ন কারণে চাহিদা রেখা ঊর্ধ্বগামী হতে পারে।
গ
উদ্দীপকের আলোকে লেখচিত্রের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো।

উত্তর

উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে চিত্র অঙ্কনপূর্বক বিবেচ্য পণ্যের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া দেখানো হলো। question image চিত্রে DD ও SS হলো যথাক্রমে পণ্যটির বাজার চাহিদা ও যোগান রেখা। প্রথম অবস্থায় পণ্যের দাম ১ টাকা থেকে ২ টাকা হলে চাহিদা ও যোগানের পরিমাণ হয় যথাক্রমে ৮ একক ও ৩ একক। এক্ষেত্রে যোগানের চেয়ে চাহিদা অনেকবেশি হওয়ায় দাম বাড়বে এবং তা স্থিতিশীল হবে না। আবার পণ্যের দাম ৪ টাকা হলে চাহিদা ও যোগানের পরিমাণ হয় যথাক্রমে ২ একক ও ৬ একক। এক্ষেত্রে চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় দাম কমবে ও স্থিতিশীল হবে না। শুধুমাত্র দাম যখন ৩ টাকা হবে তখন চাহিদা ও যোগানের পরিমাণ উভয়ই ৫ একক হওয়ায় চাহিদা ও যোগান সমান হবে। এক্ষেত্রে দাম বাড়বেও না, কমবেও না, তা স্থিতিশীল হবে। চিত্রে E, বিন্দুতে এমন অবস্থা অর্জিত হবে। এ অবস্থায় পণ্যের বাজারে ভারসাম্য বিরাজ করবে; ভারসাম্য দাম ৩ টাকা ও ভারসাম্য পরিমাণ ৫ একক নির্ধারিত হবে।
ঘ
উৎপাদনের উপকরণের দাম হ্রাসের কারণে প্রতি একক দামে যদি যোগান দ্বিগুণ বৃদ্ধি পায় তবে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে লেখচিত্রের মাধ্যমে বিবেচ্য পণ্যটির ভারসাম্য দাম ৩ টাকা ও পরিমাণ ৫ একক নির্ধারিত হয়েছে। এ অবস্থায় পণ্যটির চাহিদা ও যোগানের সমতা অর্জিত হয়েছে। এখন উদ্দীপকের তথ্যের ভিত্তিতে দেখা যায়, উপকরণের দাম হ্রাসের কারণে প্রতিটি দামে পণ্যের যোগান দ্বিগুণ বৃদ্ধি পায়। এ অবস্থায় ১ টাকা, ২ টাকা, ৩ টাকা ও ৪ টাকা দামে যোগানের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ৪ একক, ৬ একক; ১০ একক ও ১২ একক। এখন উদ্দীপকের প্রশ্নানুসারে বাজার ভারসাম্য অবস্থা বিবেচনা করা যাক: দাম ১ টাকায় চাহিদার পরিমাণ ১০ একক ও যোগানের পরিমাণ ৪ একক; এক্ষেত্রে যোগান থেকে চাহিদা বেশি হওয়ায় দাম বাড়বে ও তা স্থিতিশীল হবে না। ২ টাকা দামে চাহিদা ও যোগানের পরিমাণ যথাক্রমে ৮ একক ও ৬ একক; এক্ষেত্রেও চাহিদা যোগান থেকে বেশি হওয়ায় দাম বাড়বে ও তা স্থিতীশীল হবে না। দাম ৩ টাকায় চাহিদা ও যোগানের পরিমাণ যথাক্রমে হয় ৫ একক ও ১০ একক; এবার চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় দাম কমবে ও তা স্থিতিশীল হবে না। সবশেষে ৪ টাকা দামে চাহিদা ও যোগান হয় যথাক্রমে ২ একক ও ১২ একক; এ অবস্থায় চাহিদার তুলনায় যোগান অনেক বেশি হয়ে পড়ায় দাম দ্রুত কমবে ও স্থিতিশীল হবে না। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, যোগানের পরিবর্তিত পরিস্থিতি উল্লিখিত কোনো দামেই তা চাহিদার সমান হবে না। তাই বাজারে এক ভারসাম্যহীন অবস্থা বিরাজ করবে দাম ওঠা-নামা করতেই থাকবে।