উদ্দীপকে যে বিধিটি প্রকাশিত হয়েছে তা উল্লেখ কর এবং কী কী অবস্থার প্রেক্ষিতে বিধিটি কার্যকর হবে না বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নির্দেশ করে। এই বিধি অনুসারে, যত বেশি পরিমাণে একটি দ্রব্য গ্রহণ করা হয়, প্রতিটি অতিরিক্ত একক গ্রহণের ফলে প্রাপ্ত উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এ বিধিটি যেসব অবস্থার প্রেক্ষিতে কার্যকর নয় সেসব নিচে আলোচনা করা হলো- ১. কোনো একটি বিশেষ দ্রব্য ভোগ করে ভোক্তা নেশাগ্রস্ত বা আবেগাপ্লুত হয়ে পড়লে সেক্ষেত্রে এই দ্রব্যের ভোগ বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ কমে না; বরং বাড়ে। ২. আকাঙ্ক্ষার তুলনায় দ্রব্যের একক খুব ক্ষুদ্র বা অপরিপক্ক হলে এ বিধিটি কার্যকর হয় না। তৃষ্ণার্ত এক ব্যক্তিকে এক চামচ পানি দিলে দ্বিতীয় চামচ পানির উপযোগ তার কাছে আগের চেয়ে বেশি হতে পারে। ৩. দ্রব্যের এককগুলোর ভোগ বেশি সময়ের ব্যবধানে সম্পন্ন হলে এ বিধিটি কার্যকর হয় না। একটি আম খাওয়ার পর পরই দ্বিতীয় আম ভোগ করলে প্রান্তিক উপযোগ কমে যায়। কিন্তু কিছু সময় পরে আম খাওয়ার আগ্রহ বাড়তে পারে। ৪. শখের দ্রব্যের ক্ষেত্রে ভোক্তার ক্রমবর্ধমান আগ্রহের জন্য প্রান্তিক উপযোগ কমে না। যেমন ডাকটিকিট ও মুদ্রা সংগ্রহের ক্ষেত্রে এ বিধি কার্যকর হয় না। ৫. কৃপণ ব্যক্তি যত বেশি টাকা-পয়সা ও অন্যান্য সম্পদ সঞ্চয় করে, তার কাছে সেসবের প্রান্তিক উপযোগ ক্রমশ বাড়ে। সুতরাং এক্ষেত্রে বিধিটি কার্যকর হয় না। সুতরাং দেখা যায় উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে। এ বিধিটি উপরে আলোচিত ক্ষেত্রগুলোতে কার্যকর হয় না।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উদ্দীপকে যে বিধিটি প্রকাশিত হয়েছে তা উল্লেখ কর এবং কী কী অবস্থার প্…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে। প্রথম একক দ্রব্য ভোগে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ৮, যা চিত্রে a বিন্দু দিয়ে চিহ্নিত। এরপর দ্বিতীয় একক ভোগে প্রাপ্ত উপযোগ কমে ৬ হয়, যা b বিন্দুতে নির্দেশিত। তৃতীয় একক ভোগে প্রাপ্ত উপযোগ আরও কমে ৪ হয়, যা বিন্দুতে চিহ্নিত। চতুর্থ এককে প্রাপ্ত উপযোগ ২ হয়, যা d বিন্দুতে চিত্রিত হয়েছে। পঞ্চম এককে প্রাপ্ত প্রান্তিক উপযোগ শূন্য হয়, যা বিন্দুতে নির্দেশিত এবং ষষ্ঠ এককে তা ২ হয়, যা বিন্দুতে দেখানো হয়েছে। এখন a, b, c, d, e এবং f বিন্দুগুলো একত্রে যোগ করে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কিত হয়েছে।উত্তর

