উদ্দীপকের তথ্য ব্যবহার করে মোট উপযোগ (TU) ও প্রান্তিক উপযোগ (MU) রেখা অঙ্কন করে এদের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা করা হলো- অভাব পূরণের উদ্দেশ্যে দ্রব্য ও সেবার ভোগ থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিগত রূপকে মোট উপযোগ বলে। আবার অতিরিক্ত এক একক ভোগ থেকে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। 'গ'-এর উত্তরে উপস্থাপিত সূচির আলোকে মোট ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করে তাদের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করা হলো- [চিত্র] মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক: (i) মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। (ii) TU ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেলে MU হ্রাস পায়। (iii) TU যখন সর্বোচ্চ, MU তখন শূন্য হয়। (iv) MU শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত TU বৃদ্ধি পায়। (v) MU ঋণাত্মক হলে TU কমতে থাকে। অর্থাৎ ভোক্তা দ্রব্য ভোগ বৃদ্ধি করলে মোট উপযোগ বাড়ে; কিন্তু প্রান্তিক উপযোগ কমে।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উদ্দীপকের তথ্য ব্যবহার করে মোট উপযোগ (TU) ও প্রান্তিক উপযোগ (MU) রে…
উদ্দীপক

Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
ভোগকৃত দ্রব্যের এককগুলো থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিই হলো মোট - উপযোগ। আর অতিরিক্ত এক এককের উপযোগ হলো প্রান্তিক উপযোগ। ১ম একক কমলার মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ 10 একক। ২য় একক কমলা থেকে প্রাপ্ত মোট উপযোগ 16 একক কিন্তু প্রান্তিক উপযোগ (16-10) = 6 একক। ৩য় একক থেকে প্রাপ্ত মোট উপযোগ (16+3) = 19। ৪র্থ একক থেকে প্রাপ্ত মোট উপযোগ 20 একক কিন্তু প্রান্তিক উপযোগ 1 একক। ৫ম একক থেকে প্রাপ্ত মোট উপযোগ 20, প্রান্তিক উপযোগ (20 – 20) = 0 একক। এভাবে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ বের করে সূচির প্রশ্নবোধক চিহ্ন পূরণ করা হয়েছে। 1উত্তর
মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক:
(i) মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়।
(ii) TU ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেলে হ্রাস পায়।
(iii) TU যখন সর্বোচ্চ, তখন শূন্য হয়।
(iv) শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত TU বৃদ্ধি পায়।
(v) ঋণাত্মক হলে TU কমতে থাকে।
অর্থাৎ ভোক্তা দ্রব্য ভোগ বৃদ্ধি করলে মোট উপযোগ বাড়ে; কিন্তু প্রান্তিক উপযোগ কমে।
