উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ (MU) সূচি তৈরি কর।
উত্তর: উদ্দীপকের আলোকে বিভিন্ন দ্রব্যের প্রান্তিক উপযোগ নির্ণয় করা হলো-একজন ভোক্তা কোনো দ্রব্যের বিভিন্ন একক ক্রয় করলে সর্বশেষ এককটিকে প্রান্তিক একক বলে। প্রান্তিক একক বা অতিরিক্ত এক একক থেকে ভোক্তা যে উপযোগ লাভ করে তাকে প্রান্তিক উপযোগ বলে। প্রান্তিক উপযোগ (MU) [গণিত] যেখানে, TU = মোট উপযোগ Q = দ্রব্যের পরিমাণ [চিত্র]
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ (MU) সূচি তৈরি কর।
উদ্দীপক

Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
চিত্রে ভূমি অক্ষে কমলার ভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে। চিত্রে ১ একক কমলা থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ১০ একক। যার সমন্বয় বিন্দু a। এখন দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ একক হলে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেয়ে যথাক্রমে ৫, ২, ০ ও ১ হয়, যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b, c, d, e। এক্ষেত্রে d বিন্দুতে প্রান্তিক উপযোগ শূন্য (০) এবং e বিন্দুতে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়েছে। তখন a, b, c, d, e বিন্দু যোগ করে রেখা পাওয়া যায়। রেখাটি ডান দিকে নিম্নগামী। রেখাটির নিম্নগামিতা থেকে বোঝা যায়, দ্রব্যটির ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমশ কমে যাচ্ছে। প্রান্তিক উপযোগ এভাবে ক্রমাগত কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়। অর্থাৎ রেখাটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে নির্দেশ করে।
অতএব বলা যায়, উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে।
